মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির ‘পাফারফিশ’

বিরল প্রজাতির একটি ‘পাফারফিশ’ মাছ। ছবি : কালবেলা
বিরল প্রজাতির একটি ‘পাফারফিশ’ মাছ। ছবি : কালবেলা

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির একটি ‘পাফারফিশ’ মাছ। এটি স্থানীয়দের কাছে সজারু মাছ বা তিলক পটকা মাছ নামেও পরিচিত।

রোববার (১৭ আগস্ট) মাছটি আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসলে স্থানীয়দের মধ্যে হইচই পড়ে যায়। একনজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়।

মাছটি সন্ধ্যায় ইলিশের মাছের সাথে আলীপুরে মৎস্য আড়ৎতের কামাল ফিসে নিয়ে আসলে মাছটি কেউ ক্রয় না করলে আড়তে ফেলে রাখে যান। মাছটির সারা শরীরে ছোটো ছোটো তিলের মতো চিহ্ন ও কাটা রয়েছে। মাছটির ওজন প্রায় সাড়ে তিন কেজি। মাছটি শরীরের তুলনায় লেজ অনেক চিকন।

কামাল ফিসের স্বত্বাধিকারী কামাল হোসেন বলেন, ‘মাছটা আমি জীবনে প্রথম দেখলাম। দেখতে কেমন যেন ফোলা আর কাঁটাওয়ালা। মাছটি দেখে ভয়ই পেয়ে গেছিলাম প্রথমে।

স্থানীয় জেলেরা জানান, আমরা আগে কখনো এমন মাছ দেখিনি। দেখতে অনেকটা ভয়ংকর ধরনের, শরীর ভর্তি কাঁটা। গ্রামের লোকজনও ভিড় করছে শুধু দেখার জন্য।

স্থানীয় চা দোকানি সোহরাব হোসেন বলেন, ‘এই মাছ খাওয়া যায় কিনা তা আমরা জানি না। তবে দেখতে খুবই বিশ্রী আর অচেনা। অনেকে বলছে এটা নাকি বিরল প্রজাতির মাছ।’

ওয়ার্ল্ডফিশ-বাংলাদেশের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, মাছটি পাফারফিশ (Pufferfish) বা ফুগু মাছ নামে পরিচিত। বাংলায় অনেকে একে ফোলকা বা কাঁটাওয়ালা ফোলকা মাছ বলে থাকে। বাংলাদেশ উপকূলীয় অঞ্চলে ও গভীর সাগরে এই মাছ মাঝে মাঝে জেলেদের জালে ধরা পড়ে।

এদের শরীরে একধরণের টেট্রোডোটক্সিন (Tetrodotoxin) নামক বিষ থাকে, যা অত্যন্ত মারাত্মক। এই বিষ এতটাই শক্তিশালী যে মানুষের জন্য মারাত্মক প্রাণঘাতী হতে পারে।

এ মাছ খাওয়া উচিত নয়। রান্না করেও বিষ দূর করা যায় না।

মাছটি প্রসঙ্গে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বঙ্গোপসাগরে জেলের জালে ধরা মাছটি "পটকা মাছ" (Porcupinefish) এটি Diodontidae পরিবারের একটি মাছ। এর ইংরেজি নাম ‘porcupinefish’ বা ‘spotted porcupinefish’ এরা নিজেদের শরীরকে ফুলিয়ে বড় করতে পারে এবং শরীরে কাঁটাযুক্ত হওয়ার কারণে শিকারীর হাত থেকে আত্মরক্ষা করে। বাংলাতে এই মাছ ‘সজারু মাছ’ বা ‘তিলক সজারু পটকা’ নামেও পরিচিত। বাংলাদেশে এ মাছের বেশ কয়েকটি প্রজাতি পাওয়া যায়।

এর আগে মাছটি শুক্রবার (১৫ আগস্ট) কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের শেষ বয়া এলাকায় জেলে বেল্লাল মাঝির জালে ধরা পরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১০

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১১

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১২

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৩

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৪

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৫

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৬

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৭

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৮

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৯

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২০
X