ভ্রাম্যমাণ প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

জন্ম-মৃত্যু নিবন্ধনে বর্ষসেরা দুমকির ইউএনও ইজাজুল হক

ক্রেস্ট নিচ্ছেন দুমকির ইউএনও আবুজর মো. ইজাজুল হক। ছবি : সংগৃহীত
ক্রেস্ট নিচ্ছেন দুমকির ইউএনও আবুজর মো. ইজাজুল হক। ছবি : সংগৃহীত

জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশের ৫০৭টি উপজেলা ও ১২টি সিটি করপোরেশনকে টপকে দেশের শীর্ষস্থান অর্জন করেছে পটুয়াখালীর দুমকি উপজেলা। ফলে টানা তিন মাস (মে, জুন ও জুলাই) শীর্ষে থাকা দুমকির ইউএনও আবুজর মো. ইজাজুল হকের সাফল্যের পালকে যুক্ত হয়েছে বর্ষসেরার মুকুটও।

রোববার (১৭ আগস্ট) জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভায় দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হকের হাতে বর্ষসেরার সম্মাননা ক্রেস্ট তুলে দেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

প্রতিবেদন অনুযায়ী জানা যায়, জন্ম-মৃত্যু নিবন্ধনে দুমকি উপজেলার অর্জন ১১৮ দশমিক ৫৬ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে দিনাজপুরের বিরল উপজেলা, যার সমন্বিত অর্জন ১১৬ দশমিক ৫২ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা, যার অর্জন ১১৫ দশমিক ১১ শতাংশ। এছাড়াও নাটোর জেলাকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সেরা জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।

দুমকি ‍উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, এটা আমার একার নয়, পুরো দুমকিবাসীর সাফল্য। জেলা প্রশাসক ও ডিডিএলজিকে অসংখ্য ধন্যবাদ; তাদের নির্দেশনা ও অনুপ্রেরণায় এটা সম্ভব হয়েছে। আমি টিম লিডার হিসেবে নিয়মিত তদারকি করেছি। গ্রাম পুলিশ, ইউপি চেয়ারম্যান, সদস্য ও প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা।

পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, এটা অবশ্যই কৃতিত্বপূর্ণ। আমি দুমকির উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানাই। জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, পরিবার-পরিকল্পনা বিভাগের কর্মকর্তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানাই। তাদের সমন্বিত প্রয়াসের ফলেই এটি সম্ভব হয়েছে। দুমকিবাসীকেও আমার অভিনন্দন।

বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আহসান হাবীব বলেন, দুমকির ইউএনও ইজাজুলকে ধন্যবাদ জানাই। তিনি গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে মিটিং করেন নিয়মিত। চেয়ারম্যান, সচিব দিয়ে মনিটরিং কার্যক্রম নিশ্চিত করেছেন। রুট লেভেলের সবাইকে জবাবদিহির আওতায় এনেছেন। সেজন্যই এই সফলতা। এটাকে মডেল হিসেবে বিবেচনা করলে অন্যরাও সফল হবে।

উল্লেখ্য, দুমকি উপজেলা এর আগে আরও কয়েকটি জাতীয় স্বীকৃতি অর্জন করেছে।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X