মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

পিআর পদ্ধতির নামে নির্বাচন পেছাতে ষড়যন্ত্র চলছে : মীর সরফত 

মুন্সীগঞ্জের শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কথা বলেন মীর সরফত আলী সপু। ছবি : সংগৃহীত
মুন্সীগঞ্জের শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কথা বলেন মীর সরফত আলী সপু। ছবি : সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ভিপি মীর সরফত আলী সপু বলেছেন, সারা দেশে এখন বিএনপির জয়জয়কার দেখে একটি মহল ঈর্ষান্বিত হয়ে পিআর পদ্ধতির নাম দিয়ে নির্বাচনকে ষড়যন্ত্রমূলকভাবে পেছানোর অপচেষ্টা চালাচ্ছে।

শুক্রবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান ও স্বেচ্ছাসেবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মীর সরফত আলী সপু বলেন, বাংলাদেশের সবগুলো সেক্টর ফ্যাসিবাদরা নষ্ট করে দিয়ে গেছে। এখান থেকে উদ্ধার করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে সামনে এগিয়ে নিতে পারব।

শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাজী শামীম ইমাম সাচ্চুর সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ডা. জাহিদুল কবির, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসেন রকিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ। সমাবেশ শেষে খাল পরিষ্কার, বৃক্ষরোপণ এবং ফগার মেশিন দিয়ে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১০

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১১

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১২

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৩

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৪

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৫

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৬

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৮

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৯

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

২০
X