চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০২:২০ এএম
অনলাইন সংস্করণ

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

পুলিশ কর্মকর্তা
চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার ঘুষ নেওয়ার চিত্র। ছবি : ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রামে ঘুষ কেলেঙ্কারির অভিযোগে পুলিশের এক কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ওই কর্মকর্তা হলেন এসআই শাহিন ভূঁইয়া। তিনি চট্টগ্রাম আদালতের নারী ও শিশু শাখায় জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

শুক্রবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুষ কেলেঙ্কারির একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এসআই শাহিন ভূঁইয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

৩২ সেকেন্ডের ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, এসআই শাহিনকে আদালত ভবনের দ্বিতীয় তলায় নিজ কার্যালয়ে এক আইনজীবী মানিব্যাগ বের করে তাকে তিনটি নোট দেন। পরে তিনি টাকাগুলো গুনে নিজের কাছে রেখে দেন।

ভিডিওটি গত ঈদুল আজহার আগের বলে জানা গেছে।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, ঘুষ গ্রহণের অভিযোগ ওঠায় এক এসআইকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে ঘটনার তদন্তে একটি তদন্ত কমিটি গঠিন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১১

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১২

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৩

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৪

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৫

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৬

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৭

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৮

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৯

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

২০
X