কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৫ এএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৭ এএম
অনলাইন সংস্করণ

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ও বিভুরঞ্জন সরকার। ছবি : সংগৃহীত
রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ও বিভুরঞ্জন সরকার। ছবি : সংগৃহীত

মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, ‘হতাশা, দুঃখবোধ, অতৃপ্তি আর পরিবর্তিত বাস্তবতার ভার সইতে না পেরে সাংবাদিক বিভুরঞ্জন সরকার শেষবারের মতো একটি লেখা লিখে মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে নিজের জীবন অবসান করেছেন। তার এই মৃত্যু যেমন বেদনাদায়ক, তেমনি আমাদের জন্য শিক্ষণীয়।’

শুক্রবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রাষ্ট্রদূত–সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী এসব কথা বলেন। এ ছাড়া তিনি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত বিভুরঞ্জন সরকারের লেখা ‘খোলা চিঠি’ সংযুক্ত করেন।

মুশফিকুল ফজল আনসারী আরও বলেন, ‘বিভুরঞ্জন সরকারের লেখালেখির সঙ্গে আমরা কমবেশি পরিচিত। তিনি সমাজ ও রাজনীতি নিয়ে যেমন লিখেছেন, তেমনি পতিত স্বৈরাচার হাসিনাকে “স্বপ্ন পূরণের কারিগর” হিসেবেও উপস্থাপন করেছিলেন। তার সর্বশেষ লেখায় স্পষ্ট হয়েছে অপ্রাপ্তির বেদনা ও পারিবারিক অনটনের চিত্র, যার দায় তিনি হাসিনা সরকারের উপর ন্যস্ত করেছেন। অথচ হাসিনা তার স্তাবকশ্রেণির তথাকথিত সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবীদের বিলাসিতা আর বৈভবে ভরিয়ে দিলেও বিভুরঞ্জনের দিকে তাকানোর ফুরসত পায়নি।’

তিনি বলেন, ‘বিভুরঞ্জন সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে মতভেদ থাকাই স্বাভাবিক, তবে এমন মৃত্যু কেবল অপ্রত্যাশিত নয, অত‍্যন্ত দুঃখজনকও। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি।’

উল্লেখ্য, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, হোয়াইট হাউস ও জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের গুম, খুন, দুর্নীতি ও বিরোধীদের ওপর নির্যাতন–নিপীড়ন নিয়ে প্রশ্ন করে বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি পান মুশফিকুল ফজল আনসারী।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১০

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১১

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১২

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৩

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৪

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৬

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৭

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৯

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

২০
X