ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নৌকা চান তোফায়েল আহমেদের জামাতা, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গণসংযোগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদের জামাতা ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন। ছবি : কালবেলা
গণসংযোগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদের জামাতা ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন। ছবি : কালবেলা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে আনুষ্ঠানিক গণসংযোগ শুরু করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এমপির একমাত্র জামাতা ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন। তিনি ঢাকা স্কয়ার হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান এবং সিনিয়র কনসালটেন্ট।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ঝিকরগাছা উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি ঝিকরগাছা বাজারে আনুষ্ঠানিক প্রচারণায় নামেন।

এসময় ঝিকরগাছা বাজারের বিভিন্ন দোকানি, পথচারী, ভ্যান-ইজিবাইকচালকসহ স্থানীয়দের মাঝে সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র সংবলিত লিফলেট বিতরণ করেন।

এর আগে বৃহস্পতিবার সকালে যশোর প্রেস ক্লাবে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি যশোর-২ আসনে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশার কথা জানান।

ডা. তৌহিদুজ্জামান সামাজিক কর্মকাণ্ড হিসেবে ঝিকরগাছা হাসপাতাল রোডে মরহুম বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত দৌলতুন্নেসা-ওহাব ফাউন্ডেশনে বীর মুক্তিযোদ্ধা, দুঃস্থ, এতিম, অস্বচ্ছল, অসহায়, প্রতিবন্ধী ও জন্মগত হৃদরোগীর বিনামূল্যে বা নামমাত্র মূল্যে দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। এখানে সপ্তাহে পাঁচদিন একদিন এমবিবিএস ডাক্তার বিনামূল্যে চিকিৎসেবা দেন। তিনি ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

সাংবাদিকদের তিনি জানান, চিকিৎসা সেবার পাশাপাশি বৃহৎ পরিসরে জনসেবার জন্য আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন। মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারলে, হৃদরোগ চিকিৎসার সহজলভ্যতা নিশ্চিতের পাশাপাশি এই এলাকার মানুষের জন্য পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণ করবেন। এ ছাড়া এলাকার অবকাঠামোগত উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মোত্তালিব, সাবেক যুবনেতা সাজ্জাদ নুরুল হক বিন্তু, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান সোহাগ, আব্দুল বারিক, শাহেদুর রহমান শিপলু, পৌর যুবলীগের আহ্বায়ক ও ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক খোকন, নারী কাউন্সিলর, জেসমিন সুলতানা, মোস্তাফিজুর রহমান লিটন, ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন, যুবলীগ নেতা বিল্লাল হোসেন, শামীম পারভেজ, সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেন সোহাগ, মনোয়ার কবীর বাবু, সাবেক ইউপি সদস্য শিল্পী বেগম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১০

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১১

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১২

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৩

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৪

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৫

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৬

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৭

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৮

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৯

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

২০
X