কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১০:১৭ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আমেরিকান প্রবাসী মিঠুর খাদ্যসামগ্রী বিতরণ

খাদ্যসামগ্রী বিতরণ। ছবি : সংগৃহীত
খাদ্যসামগ্রী বিতরণ। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহীর বাঘা উপজেলায় বন্যায় আক্রান্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী চাল, ডাল, আলু, মুড়ি বিতরণ করেছেন, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়নপ্রত্যাশী, আমেরিকান প্রবাসী আমিনুল ইসলাম মিঠু।

শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গড়গড়ি ইউনিয়নের খানপুর গুচ্ছগ্রাম, আশরাফপুর ও চকরাজাপুর ইউনিয়নের করালিনওসারা, নিচ পলাশি, পলাশি ফতেপুর, কালিদাসখালীসহ ৪০০ পরিবারে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আমিনুল ইসলাম মিঠুর বাড়ি বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর গ্রামে।

মিঠুর অনুপস্থিতিতে তার বাবা অসরপ্রাপ্ত সেনা অফিসার হামিদুল ইসলাম ওরফে হায়দার আলী, রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন দলীয় নেতাকর্মীদের নিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। এসময় তারা বন্যাদুর্গত এলাকার মানুষের খোঁজখবর নেন।

যুবদল নেতা সজন বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি সবসময় মানুষের পাশে ছিল, আগামীতেও থাকবে। বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে জনকল্যাণে কাজ করে গেছেন। বিগত বছরে ফ্যাসিস্ট সরকার গণতন্ত্র হরণ করেছে। বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র রক্ষায় সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনায় মানবিক সহায়তা দেওয়া হচ্ছে।’

সবার কাছে দোয়া প্রার্থনা করে তিনি বলেন, ‘দেশের স্বার্থে আগামীতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই প্রত্যাশা বিএনপির।’

মিঠুর বাবা হায়দার আলী বলেন, ‘তারেক রহমানের নির্দেশনায় তার পক্ষ থেকে আমার ছেলে মিঠু বন্যাদুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের ব্যবস্থা করেছে। আগামীতেও সে যেন মানুষের কল্যাণে কাজ করতে পারে। আপনারা বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও আমার ছেলের জন্য দোয়া করবেন।’

খাদ্যসামগ্রী পাওয়া করালি নওশারা গ্রামের সপুদা বেওয়া শাহানুর খাতুন বলেন, ‘বন্যার কারণে কষ্টে দিন কাটাচ্ছিলাম। পানি কমলেও দুর্ভোগ কমেনি। কেউ খোঁজ নেয়নি। এমন সময় মিঠু পাশে দাঁড়িয়েছেন।’

এসময় উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম স্বপন, বাঘা পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বাজু বাঘা ইউনিয়ন কৃষক দলের সভাপতি রবিউল ইসলাম রবি, মিঠুর চাচা ফরিদ মন্ডলসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ভার্চুয়ালি মিঠুর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘শুধু মনোনয়ন পাওয়ার জন্যই নয়, নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে আগেও অসহায় দুস্থ মানুষ ও সামাজিক কর্মকাণ্ডে পাশে ছিলাম। এ ছাড়া তারেক রহমান বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে। আমি দল থেকে মনোয়নপ্রত্যাশী। তবে দল যাকে মনোনয়ন দেবে, দলের একজন কর্মী হিসেবে তার হয়ে কাজ করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১০

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১১

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১২

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৩

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৪

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৫

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৬

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৭

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৮

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৯

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

২০
X