ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৮:৫১ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ফজলুর রহমানের পক্ষে মি‌ছিল, ‌স্লোগা‌নে উত্তাল অষ্টগ্রাম

কিশোরগঞ্জে বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা, বীর মু‌ক্তি‌যোদ্ধা অ্যাড‌ভো‌কেট ফজলুর রহমানের পক্ষে মিছিল। ছবি : কালবেলা
কিশোরগঞ্জে বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা, বীর মু‌ক্তি‌যোদ্ধা অ্যাড‌ভো‌কেট ফজলুর রহমানের পক্ষে মিছিল। ছবি : কালবেলা

বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা, বীর মু‌ক্তি‌যোদ্ধা অ‌্যাড‌ভো‌কেট ফজলুর রহমান‌কে হত্যার হুম‌কি এবং তার বাসার সামনে সন্ত্রাসী মবের তাণ্ডবের প্রতিবাদে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উত্তাল হয়ে উঠেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকে‌লে উপ‌জেলা সদ‌রে মু‌ক্তি‌যোদ্ধা-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ ‌বি‌ক্ষোভ ও প্র‌তিবাদ সমা‌বেশ অনুষ্ঠিত হয়।

এ সময় ফজলুর রহমা‌নের বিরু‌দ্ধে যে‌ কোনো ধর‌নের ষড়যন্ত্র প্র‌তি‌রো‌ধের ঘোষণা দেওয়া হ‌য়। এ ছাড়া মঙ্গলবার কিশোরগঞ্জের ইটনাতেও ব্যাপক বি‌ক্ষোভ ও প্র‌তিবাদ কর্মসূচি পালন করা হ‌য়ে‌ছে।

প্র‌তিবাদ সমা‌বে‌শে বীর মু‌ক্তি‌যোদ্ধা রওশন আলী রু‌শো, বীর মু‌ক্তি‌যোদ্ধা নবী হো‌সেন তজু মিয়া, এসএম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল, উপজেলা কৃষকদলের সভাপ‌তি মো. হাবিবুল হান্নান, সদর উপ‌জেলা বিএন‌পি সভাপ‌তি এম এ ছা‌লেক, উপ‌জেলা যুবদ‌লের সদস্য স‌চিব অ্যাড‌ভো‌কেট তান‌জির সি‌দ্দিকী রিয়াদ, সি‌নিয়র যুগ্মআহ্বায়ক নূরুল ইসলাম অপু, উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক দ‌লের আহ্বায়ক মনসুর আলম, উপ‌জেলা যুবদ‌লের যুগ্মআহ্বায়ক মুকুল হো‌সেন প্রমুখ বক্তব্য রা‌খেন।

উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংস‌দের সামনে প্র‌তিবাদ সমা‌বে‌শের আগে ক‌য়েক হাজার ছাত্রজনতা, বীর মু‌ক্তি‌যোদ্ধা এবং বিএন‌পি ও সহ‌যোগী সংগঠ‌নের নেতাকর্মী‌দের অংশগ্রহ‌ণে বি‌ক্ষোভ মি‌ছিল অনু‌ষ্টিত হয়। ইটনা পুরানবাজা‌রে উপ‌জেলা বিএন‌পির অস্থায়ী কার্যাল‌য়ের সাম‌নে থে‌কে বের হওয়া বি‌ক্ষোভ মি‌ছিলটি ব‌াজার ও উপ‌জেলা সদ‌রের প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে। মি‌ছিল থে‌কে ফজলুর রহমা‌নের প‌ক্ষে বি‌ভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় মি‌ছিল-‌স্লোগা‌নে উত্তাল হ‌য়ে ওঠে পু‌রো এলাকা।

বক্তারা অভিযোগ করেন, ষড়যন্ত্রের অংশ হিসেবেই ফজলুর রহমান‌কে এখন হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তারা অবিলম্বে এস‌ব কাণ্ডে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা হুঁশিয়ার করে বলেন, সরকার যদি এ বিষয়ে ব্যবস্থা না নেয়, তাহলে প্রয়োজন হলে ইটনা-মিঠামইন-অষ্টগ্রামের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঢাকা অভিমুখে মার্চ করা হবে।

বক্তারা আরও বলেন, হাওরের হৃদস্পন্দন ফজলুর রহমানকে রাজনীতি থেকে মাইনাস করার ক্ষমতা কারও নেই। তাকে রাজনীতি থেকে সরানোর যে কোনো ষড়যন্ত্র জনগণ দাঁতভাঙা জবাব দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

১০

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১১

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১২

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৩

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৫

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১৬

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৭

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৮

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৯

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

২০
X