ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৯:৩৮ এএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১১:১৫ এএম
অনলাইন সংস্করণ

বহিরাগতদের দখলে ঠাকুরগাঁওয়ের ভূমি অফিস, ঘুষ ছাড়া মেলে না সেবা

ঠাকুরগাঁও
সালন্দর-জগন্নাথপুর ইউনিয়ন ভূমি অফিস, ঠাকুরগাঁও। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের ইউনিয়ন ভূমি অফিসগুলো এখন বহিরাগতদের দখলে। জমি সংক্রান্ত যে কোনো সেবা পেতে গ্রাহকদের শরণাপন্ন হতে হয় এদের কাছে। অফিসের সরকারি কর্মকর্তাদের ছায়ায় থেকে তারা নিয়ন্ত্রণ করছে অনলাইনের যাবতীয় কাজ, আদায় করছে মোটা অঙ্কের টাকা। ফলে সেবা নিতে গিয়ে একদিকে হয়রানি, অন্যদিকে বারবার ঘুরেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না সাধারণ মানুষ।

ঠাকুরগাঁও শহরের পৌর-আকচা ইউনিয়ন ভূমি অফিস। ভেতরে প্রবেশ করলে দেখা যায়, ভূমি কর্মকর্তার পাশেই বসে আছেন এক যুবক। কম্পিউটারে ব্যস্ত হাতে কাজ করছেন তিনি। অফিসে আসা গ্রাহকদের জন্য তিনিই ভরসা। নামজারি, খাজনা দেওয়া, রেকর্ড সংশোধন—সবকিছুই তার হাতে হচ্ছে। অথচ ওই যুবক অফিসের কোনো কর্মকর্তা বা বেতনভুক্ত কর্মচারী নন। ছয় বছর ধরে এভাবেই নিয়ন্ত্রণ করছেন অফিসের অনলাইনভিত্তিক সেবা।

তার নাম প্রদীপ কুমার রায়। স্থানীয়রা তাকে চেনেন ‘কম্পিউটারম্যান’ নামে। পরিচয় দেন অফিসের স্টাফ বলে। তবে সরকারি বেতনভুক্ত কর্মচারী নন, নেই কোনো নিয়োগপত্র। তবুও প্রভাব-প্রতিপত্তি এমন যে, গ্রাহকরা বাধ্য হয়ে তার দ্বারস্থ হন। অভিযোগ আছে, কর্মকর্তাদের যোগসাজশে তিনি বিভিন্ন ফাইল ম্যানেজ করে থাকেন এবং বিনিময়ে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা।

সদর উপজেলার ইউনিয়ন ভূমি অফিসগুলোতেও একই চিত্র। তালিকায় নাম আসছে একের পর এক বহিরাগত নিয়ন্ত্রকের। অনুসন্ধানে যাদের নাম উঠে এসেছে তারা হলেন সদর উপজেলা ভূমি অফিসে নাঈম, তপন, গৌতম, মুক্তারুল, রঞ্জিত ও কার্তিক। সালান্দর-জগন্নাথপুরে সাজু, বড়গাঁও-আউলিয়াপুরে জীবন রায়, বালিয়াতে মাজেদুর রহমান, গড়েয়াতে কৃষ্ণ রায়, মোহাম্মদপুরে মেহেদী হাসান, রায়পুর-জামালপুরে মামুন, রহিমানপুরে লাবু, চিলারং-এ আজাদ, আখানগরে আব্দুস সোবহান, রাজাগাঁওয়ে আনিসুর রহমান, রুহিয়াতে নুর ইসলাম, বেগুনবাড়িতে উজ্জ্বল এবং দেবীপুরে জীবন।

প্রতিটি অফিসে বহিরাগতদের দাপট এমন পর্যায়ে গেছে যে, সাধারণ মানুষ মনে করছেন ভূমি অফিস এখন ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের বরুনাগাঁও কৃষক আবদুল খালেক (৫০) জমির নামজারির জন্য এক মাস ধরে দৌড়াচ্ছেন। কিন্তু এখনো কাজ হয়নি। তিনি বলেন, ‘ভূমি অফিসে গেলে কর্মকর্তারা সোজাসুজি বলেন, ওই ছেলেদের সঙ্গে কথা বলেন। ওদের টাকা দেন, কাজ হয়ে যাবে। আমি তিনবার টাকা দিয়েছি, তবুও কাজ হয়নি।’

একই অভিযোগ আকচা ইউনিয়নের বাসিন্দা ফারুক হোসেনের। তিনি বলেন, ‘ভূমি অফিসে কোনো কাগজপত্র করাতে গেলে কমপক্ষে কয়েকশ থেকে কয়েক হাজার টাকা লাগে। আর সেটা সরাসরি কর্মকর্তাকে না দিয়ে বহিরাগত যারা আছে, তাদের হাত দিতে হয়।’

কিন্তু বহিরাগতদের নিয়ন্ত্রণ ও তাদের দৌরাত্ম্য নিয়ে কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা এড়িয়ে যান। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের কেউই স্পষ্টভাবে স্বীকার করতে চাননি।

তবে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, ‘অফিসে কাজের চাপ বেশি। আমাদের অনলাইন বিষয়ে তেমন দক্ষতা নেই। এজন্য বহিরাগতদের সাহায্য নেওয়া হয়। কিন্তু তারা যে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, এটা অস্বীকার করার উপায় নেই।’

জানা যায়, সরকারি অফিসে বহিরাগতদের এমন দাপট শুধু ভোগান্তিই বাড়াচ্ছে না, ঝুঁকির মুখে ফেলছে দাপ্তরিক গোপনীয়তাও। নাগরিকদের সংবেদনশীল জমি সংক্রান্ত নথি, রেকর্ড, নামজারির তথ্য এখন বহিরাগতদের হাত ঘুরে যাচ্ছে। এ নিয়ে অনেকেই আশঙ্কা করছেন, এতে জমি দখল ও প্রতারণার ঘটনা আরও বাড়বে।

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম বলেন, ‘সরকারি অফিসে বহিরাগতদের কোনো ভূমিকা থাকার কথা নয়। কিন্তু দীর্ঘদিন ধরে এরা নিয়ন্ত্রণ করছে। এতে সেবার মান কমছে, হয়রানি বাড়ছে। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।’

এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, ‘গোপনীয়তা রক্ষার স্বার্থে এবং জনবান্ধব সেবা নিশ্চিত করতে খুব শিগগির আমরা কঠোর ব্যবস্থা নেব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১০

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১১

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১২

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৩

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৪

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৫

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৬

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৭

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৮

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৯

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

২০
X