কানাইঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টা ধরে পড়ে আছে আব্দুর রহমানের লাশ

নিহত আব্দুর রহমান। ছবি : সংগৃহীত
নিহত আব্দুর রহমান। ছবি : সংগৃহীত

সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুর রহমান নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। গুলিতে আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে ১৩৩৯ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ সীমান্তে পড়ে রয়েছে বলে জানা গেছে।

নিহত যুবক আব্দুর রহমান (৪০) কানাইঘাট উপজেলার আটগ্রাম বড়চাতল (বাকুরি) গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। আহতরা হলেন- জামিল আহমদ, হুসেন আহমদ, আয়নুল হক ও জুমিল আহমদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে আব্দুর রহমানসহ কয়েকজন চোরাচালানের মহিষ আনতে ডোনা সীমান্তের ওই এলাকায় যায়। এ সময় বিএসএফ জওয়ানরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়লে ঘটনাস্থলেই আব্দুর রহমান মারা যান। ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তার লাশ এখনো সীমান্ত এলাকায় পড়ে আছে।

১ নম্বর পূর্ব লক্ষীপ্রসাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, গুলিতে চারজন আহত হয়েছেন। আহতদের পুরো পরিচয় পাওয়া যায়নি।

কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএসএফের গুলিতে নিহত আব্দুর রহমানের লাশ হস্তান্তরের কার্যক্রম চলছে। বর্তমানে তার লাশ জিরো পয়েন্টে আছে।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X