তাড়াশ (সিরাজগঞ্জ) প্র‌তি‌নি‌ধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

ডিভোর্স লেটার পেয়ে যুবকের কাণ্ড

মজনু পারভেজ। ছবি : সংগৃহীত
মজনু পারভেজ। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশ পৌরশহরে স্ত্রীর পাঠানো ডিভোর্স লেটার পেয়ে মজনু পারভেজ নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে তাড়াশ পৌর উত্তর ওবদাবাদ এলাকার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

মজনু পারভেজ তাড়াশ পৌরশহরের মৃত আব্দুস সাত্তার আলীর ছেলে। তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মজনু পারভেজ ২৫ বছর আগে পাশের বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের রোকসানা খাতুনকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে ১৬ বছর বয়সের এক ছেলে ও ৬ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে অভাবের সংসারে উভয়ের মধ্যে ঝগড়া লেগে থাকত। ঝগড়ার জের ধরে ৩ মাস আগে রোকসানা খাতুন ছেলে-মেয়ে রেখে বাবার বাড়িতে চলে যান।

আরও জানা গেছে, অনেকবার পারিবারিকভাবে চেষ্টা করেও রোকসানা খাতুনকে আনতে ব্যর্থ হয় মজনু পারভেজ। সাত দিন আগে রোকসানা খাতুন স্বামী মজনু পারভেজের ঠিকানায় ডিভোর্স লেটার পাঠায়। পরিবারের লোকজন মজনু পারভেজকে বিষয়টি জানাননি। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে ডাক পিয়ন বাসায় এসে ডিভোর্স লেটারের চিঠি বাড়িতে দিয়ে গেলে ভেঙে পড়েন তিনি। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে তার নিজ ঘরের মধ্যে মজনু পারভেজের মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেন স্বজনরা।

তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, মজনু পারভেজের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X