সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
যশোর প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। ছবি : কালবেলা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা হয়েছে। জনগণের আকাঙ্ক্ষার সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি মহল বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। এ থেকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করে সব অপতৎপরতা রুখে দিতে হবে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) যশোর জেলা মৎস্যজীবী দলের আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভৈরব নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক নার্গিস বেগম বলেন, দেশ, জাতি এবং সময়ের প্রয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি নামক রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন। দলটির প্রতিষ্ঠার আগে অস্থিতিশীল রাজনীতি এবং সামাজিক পরিস্থিতির মধ্যে দেশ নিপতিত হয়েছিল। খন্দকার মোশতাকের জারি করা সামরিক শাসনের আওতায় দেশ দীর্ঘদিন পরিচালিত হতে পারে না, সেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনুধাবন করেছিলেন। এ জন্য তিনি দেশের প্রয়োজনে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।

তিনি আরও বলেন, জাতির সামনে ১৯ দফা কর্মসূচি তুলে ধরেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানাই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, কাজী আজম, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক হেলাল মামুন তুষার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X