সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মাসোহারা দিয়ে মুক্তিযোদ্ধাদের মুখ বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা : টুকু

নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি : কালবেলা
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বেগম খালেদা জিয়া নারী মুক্তিযোদ্ধা, যাকে পাকিস্তান গ্রেপ্তার করে। তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন বীর উত্তম। হাসিনা সেই মুক্তিযুদ্ধ হাইজ্যাক করে তার ভ্যানিটি ব্যাগে ভরেছিল।

তিনি বলেন, আমাদের কিছু মুক্তিযোদ্ধা ভাইয়েরা হাসিনার ব্যাগে উঠেছে। হাসিনা কয়েক টাকা মসোহারা দিয়ে মুক্তিযোদ্ধাদের মুখ বন্ধ করে দিয়েছিল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী বাজার মাঠে বিএনপি আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইকবাল হাসান মাহমুদ বলেন, আমরা ভুলে যাই আওয়ামী লীগ অতীতে কী করেছে। এ ১৬ বছর আমাদের ওপর অকথ্য নির্যাতন করেছে। আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেল দিয়েছে। উনি বীরের মতো হাসতে হাসতে জেলে গেছেন। হাসিনা যখন চলে গেল উনি জেল থেকে বের হলেন হুইল চেয়ারে।

তিনি আরও বলেন, যদি অন্যায়ের প্রতিবাদ করতে না পারেন কিসের মুক্তিযোদ্ধা আপনারা। ১৬ বছরে হাসিনা আপনাদের ঘুষ দিয়ে দিয়ে অন্যায় করিয়েছে। আপনারা মুক্তিযোদ্ধাদের বদনাম করেছেন। তার জন্য আজকে সুযোগ পাচ্ছে যারা মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল। তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলতে পারছে। এ দায় কার? এ দায় গুটি কয়েক মুক্তিযোদ্ধার।

টুকু বলেন, আমি মুক্তিযোদ্ধা, আমারও সার্টিফিকেট বাতিল করে দিয়েছে। আওয়ামী লীগ ছাড়া আর কেউ মুক্তিযোদ্ধা নয়। এ জন্য আজকে জামায়াতে ইসলামী কথা বলার সুযোগ পাচ্ছে। মুক্তিযোদ্ধাদের ব্যাচে লেখা আছে অতন্ত্র প্রহরী। আপনারা একাত্তরে অতন্ত্র প্রহরী ছিলেন কিন্তু হাসিনার শাসন আমলে আপনারা কেউই পাকিস্তান সেনাবাহিনীর চেয়ে খারাপ কাজ কম করেন নাই।

বিএনপির এ নেতা বলেন, আজকে শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গেছে। বাংলাদেশ এখন শ্মশান। এ অন্তর্বর্তী সরকার এসে অনেক চেষ্টা করছে দেশকে একটি জায়গায় নেওয়ার জন্য।

ইকবাল হাসান মাহমুদ বলেন, একটি দল ধর্মের নামে রাজনীতি করে জনগণকে ধর্মের সার্টিফিকেট, বেহেশতের টিকিট পাওয়ার কথা বলে সহজ সরল ধর্মপ্রাণ মানুষদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের ছলচাতুরী ও ধর্মের নামে রাজনীতি থেকে জনগণকে সজাগ থাকতে হবে।

নাগরিক সংবর্ধনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউর রহমান ফিরোজের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলীর সঞ্চালনায় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন সিরাজগঞ্জ-১ (সদরের আংশিক-কাজিপুর) থেকে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সঙ্গে যুক্ত হওয়ায় ইকবাল হাসান মাহমুদ টুকুকে এ সংবর্ধনা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X