ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল চলাচল স্বাভাবিক

রেল স্টেশনে যাত্রীবাহী ট্রেন। ছবি : কালবেলা
রেল স্টেশনে যাত্রীবাহী ট্রেন। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তালশহর রেলওয়ে স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার করা হয়েছে। এতে ৫ ঘণ্টা পর ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে আখাউড়া থেকে আসা উদ্ধারকারী রিলিফ ট্রেন ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. জসীম উদ্দিন জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধারে কাজ করে। এরপর বিকেল সোয়া ৫টার দিকে ডাউন লাইন ট্রেন চলাচলের জন্য স্বাভাবিক হয়।

এর আগে বেলা ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনটি তালশহর রেলওয়ে স্টেশনে আসার পর ইঞ্জিনের পরের বগিটি লাইনচ্যুত হয়। এতে করে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধারে আখাউড়া জংশনে খবর পাঠানো হয়।

দুপুর পৌনে ২টায় ক্ষতিগ্রস্ত বগিটিকে ডাউন লাইনে রেখে তিতাস কমিটর ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া হয়ে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় ডাউন লাইনগামী ট্রেনগুলোকে পার্শ্ববর্তী লোপ লাইন দিয়ে চলাচল করিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১১

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১২

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৪

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৬

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৭

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৮

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৯

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

২০
X