ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৯ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত

তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়ে ডাউনলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ছবি : কালবেলা
তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়ে ডাউনলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশনে তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ডাউনলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে৷

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার অশোক চন্দ্র দাস বলেন, দুপুর ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনটি তালশহর রেলওয়ে স্টেশনে আসার পর ইঞ্জিনের পরের বগিটি লাইনচ্যুত হয়। এতে করে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধারে আখাউড়া জংশনে খবর পাঠানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

তিনি আরও বলেন, ডাউনলাইনে ট্রেনটি আটকে আছে সেখানে লোপ লাইনে ট্রেন চলাচল করতে পারবে। তবে দ্রুতই তিতাস ট্রেনটি লাইনচ্যুত বগিটিকে রেখে বাকি বগিগুলো নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে ছেড়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১০

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১১

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১২

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৩

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৪

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৫

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৬

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৭

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৮

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৯

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

২০
X