দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

‘আমি খুশি, আল্লাহ তারারে শান্তিতে রাখুক’

নতুন ঘরের সামনে শুক্কুরী বেগম। ছবি : কালবেলা
নতুন ঘরের সামনে শুক্কুরী বেগম। ছবি : কালবেলা

নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের খুঁজিউড়া এলাকার ৭০ বছর বয়সী অসহায় শুক্কুরী বেগমের জীবন কাটছিল একটুখানি ঝুপড়িতে। চারপাশের দেয়ালে আর মাথার উপরে দুঃখের ছাউনি কম্বল, বর্ষার দিনে ঘরের ভেতরেই ঢুকে পড়ত আকাশের পানি। নিরাপদ থাকার মতো কোনো আশ্রয় ছিল না। আপনজন ছিলেন না, ভরসার কাঁধও নেই; কেবল প্রতিবেশীদের সহায়তায় কোনো রকমে বেঁচে ছিলেন তিনি।

অবশেষে তার জীবন সংগ্রামে আশার আলো জ্বালালো একটি ঘর। শুক্কুরী বেগমকে নতুন ঘর উপহার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যার সার্বিক সহায়তা ও তত্ত্বাবধানে ছিলেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে শুক্কুরী বেগমের হাতে ঘরের চাবি তুলে দেওয়া হয়। এ সময় জেলা, উপজেলা, পৌর বিএনপি, তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।

ঘর পেয়ে খুশিতে ভরে উঠেছেন শুক্কুরী বেগম। কৃতজ্ঞতার অনুভূতিটি ছিল অসীম ও হৃদয়ছোঁয়া। শুক্কুরী বেগম বলেন, আমি খুশি আছি, আমি দোয়া করি আল্লাহ আমার মাথার যতগুলা চুল আছে তারারে বাঁচাইয়া রাখুক। আল্লাহ তারারে শান্তিতে রাখুক।

শুক্কুরী বেগমের মাথা গোঁজার ঠাঁই পাওয়ায় খুশিতে ভরে উঠেছে এলাকাবাসীর মন। জয়নাল মিয়া বলেন, এতদিন আমরা দেখেছি তিনি কষ্টের জীবনযাপন করেছেন, যা আমাদেরও খারাপ লাগতো। আজ নতুন ঘর পেয়েছে তার খুশিতে আজ আমরাও অনেক খুশি।

স্থানীয় বিএনপি নেতারা জানান, অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকেই তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের তত্ত্বাবধানে এই মানবিক উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এমন মানুষের পাশে দাঁড়ানোর অনুভূতি আমাদের আনন্দিত করছে।

এ নিয়ে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, স্বামী ও সন্তানহারা, সহায়-সম্বলহীন ৭০ বছর বয়সী শুক্কুরী বেগমকে বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে একটি নতুন ঘর উপহার দেওয়া হয়েছে। একমাত্র ছোট নাতিকে নিয়ে থাকার কোনো নিরাপদ স্থান ছিল না শুক্কুরী বেগমের। সেই শূন্যতা পূরণের উদ্দেশে এই ঘরটি নির্মাণ করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন একটু উদ্যোগ, একটু চেষ্টা- এনে দেবে সফলতা। আমাদের দলের পক্ষ থেকে এই প্রয়াস অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X