সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

মওলানা ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের তার চুরি, দুজন কারাগারে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে নবনির্মিত মওলানা ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের বিদ্যুতের তার চুরির ঘটনায় গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ আসামিদের গাইবান্ধা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। শুনানি শেষে বিচারক দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তার দুজন হলেন- গাইবান্ধার ধাপেরহাট ইউনিয়নের ছাইগারি ইসলামপুর গ্রামের বাদশা শেখের ছেলে খায়রুল ইসলাম (২১) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের খিজির উদ্দিনের ছেলে মনছুর আলী (৬৯)। এর মধ্যে খায়রুল আদালতে ক্যাবল চুরির দায় স্বীকার করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে ধাপেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িত। কৃষিকাজের আড়ালে একটি চোরচক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করত তারা।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, মওলানা ভাসানী সেতুর ক্যাবল চুরির মামলায় দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। এরমধ্যে একজন আদালতে জবানবন্দি দিয়েছেন। চক্রের অন্যদেরও শনাক্তের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ২০ আগস্ট উদ্বোধনের আগেই সেতুর একপ্রান্তে ল্যাম্পপোস্টের সঙ্গে সংযোগ দেওয়া প্রায় ৩১০ মিটার ভূগর্ভস্থ বৈদ্যুতিক ক্যাবল চুরি করে চোরচক্র। ফলে উদ্বোধনের রাতেও ল্যাম্পোস্টগুলো জ্বালানো সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় বাদী হয়ে মামলা করেছিলেন সেতুর সিকিউরিটি ইনচার্জ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১০

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১১

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১২

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৩

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৪

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৫

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৬

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৭

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৮

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৯

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

২০
X