চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০৯:৩৩ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৩, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরকে সমর্থন করছে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

শনিবার চট্টগ্রামের জামালখান এলাকা (যেখানে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর করা হয়) পরিদর্শন করেন আ ক ম মোজাম্মেল হক। ছবি : কালবেলা
শনিবার চট্টগ্রামের জামালখান এলাকা (যেখানে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর করা হয়) পরিদর্শন করেন আ ক ম মোজাম্মেল হক। ছবি : কালবেলা

চট্টগ্রামে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ না করে বিএনপি ভাঙচুরের ঘটনাকে সমর্থন করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শনিবার (১৭ জুন) চট্টগ্রাম নগরের জামালখান এলাকায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাহজাহান খান এবং চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কোনো দলীয় নেতা নন, তিনি জাতির পিতা। তার জন্ম না হলে দেশই স্বাধীন হতো না। যারা স্বাধীনতা মানে, তারা বঙ্গবন্ধুকে অস্বীকার করতে পারে না। রাজনৈতিক দল হিসেবে বিভাজন, বিভক্তি, মতাদর্শের অমিল, মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু বঙ্গবন্ধুর ওপর হামলা প্রকারান্তরে এ দেশের মহান মুক্তিযুদ্ধের চেতনার ওপর হামলা, স্বাধীনতার ওপর হামলা। কাজেই এটির শুধু নিন্দাই করি তা নয়, যারা এজন্য দায়ী, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।’

এর আগে গত ১৪ জুন চট্টগ্রামে বিএনপির তিন অঙ্গসংগঠনের ব্যানারে আয়োজিত ‘তারুণ্যের সমাবেশ’কে কেন্দ্র করে নগরের জামালখান এলাকায় বঙ্গবন্ধুর ম্যুরালসহ ৫০টি ছবি ভাঙচুরের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় দুটি পৃথক মামলায় ২৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X