ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল, সম্পাদক পয়গাম

বাঁ থেকে সভাপতি মির্জা ফয়সল আমিন ও সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী। ছবি : সংগৃহীত
বাঁ থেকে সভাপতি মির্জা ফয়সল আমিন ও সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী। ছবি : সংগৃহীত

দীর্ঘ আট বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি পদে মির্জা ফয়সল আমিন ও সাধারণ সম্পাদক পদে মো. পয়গাম আলী নির্বাচিত হয়েছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন অ্যাডভোকেট বদিউজ্জামান চৌধুরী।

এর আগে মির্জা ফয়সল আমিন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মো. পয়গাম আলী যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন। সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। তবে সভাপতি পদপ্রার্থী একজন থাকায় আগেই মির্জা ফয়সল আমিন বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়ে যান।

ফলাফলে দেখা গেছে, সাধারণ সম্পাদক পদে মো. পয়গাম আলী ৩৫১টি ভোট পায় এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সহসভাপতি আল মামুন ২৯১টি ভোট পান। অপর প্রার্থী জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ পেয়েছেন ১৬৬টি ভোট। আর আরেক প্রার্থী পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ সম্মেলনের ৯ ঘণ্টা আগেই তার সাধারণ সম্পাদকের প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

ঠাকুরগাঁও বিএনপির ৫টি উপজেলা ও ৩টি পৌর কমিটির মোট ৮০৮ জন কাউন্সিলর ভোট প্রদান করেন।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন হয়েছিল ২০১৭ সালে ২৪ মে শহরের পাবলিক ক্লাব মাঠে। অনুষ্ঠিত ওই সম্মেলনে সভাপতি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত তৈমুর রহমান, সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন।

দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মাঠজুড়ে দিনভর ছিল স্লোগান ও ঢাক-ঢোলের উৎসবমুখর পরিবেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১০

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১২

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৩

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৪

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৬

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৭

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৮

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৯

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

২০
X