দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমের সম্পর্ক নিয়ে বকা দেওয়ায় স্কুলে গিয়ে শিক্ষার্থীর কাণ্ড

মরদেহ দেখতে এলাকাবাসীর ভিড়। ছবি : কালবেলা
মরদেহ দেখতে এলাকাবাসীর ভিড়। ছবি : কালবেলা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জেএমজি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী বিনা খাতুন আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১২টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিনা খাতুন স্কুলেরই এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা তাকে বকাঝকা করেন। অভিমানে সে ঘরে থাকা মাঠে ব্যবহারযোগ্য ঘাস মারার বিষ নিজের স্কুলব্যাগে করে নিয়ে আসে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে টিফিন বিরতির সময় ক্লাসরুম থেকে সকলে বেরিয়ে গেলে সে বিষপান করে। সহপাঠীরা বিষয়টি দেখে দ্রুত শিক্ষকদের জানায়। পরে শিক্ষক ও পরিবার মিলে তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ১২টার দিকে মারা যায় সে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম নান্নু বলেন, বিনা খাতুন প্রেম ভালোবাসার ঘটনায় পারিবারিক কারণে মানসিক চাপে ছিল। সে টিফিন পিরিয়ডে ক্লাসে বিষপান করে। আমরা তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।

দৌলতপুর থানার ওসি সোলায়মান শেখ কালবেলাকে বলেন, অষ্টম শ্রেণির ছাত্রী বিনা খাতুন বিষপান করে মারা গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১০

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১১

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১২

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৩

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৪

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৫

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৬

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৭

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৮

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৯

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

২০
X