বেতাগী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬ এএম
অনলাইন সংস্করণ

জামায়াত নেতার বাসায় চুরি

কক্ষ তছনছ করে প্রয়োজনীয় কাগজপত্র, নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়। ছবি : কালবেলা
কক্ষ তছনছ করে প্রয়োজনীয় কাগজপত্র, নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়। ছবি : কালবেলা

বরগুনার বেতাগী উপজেলার জামায়াত সেক্রেটারি শাহাদাত হোসেন মুন্নার বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সন্ধ্যার পর জামায়াত নেতা শাহাদাত হোসেন মুন্না ও তার পরিবারের কেউ বাসায় ছিলেন না। এ সুযোগে চোরচক্র বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর আলমারি ও অন্যান্য কক্ষ তছনছ করে প্রয়োজনীয় কাগজপত্র, নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়। মুহূর্তের মধ্যেই তারা ঘটনাস্থল ত্যাগ করে। চুরি এ ঘটনায় স্থানীয় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

খবর পেয়ে বেতাগী প্রেস ক্লাবের সভাপতি আলহাজ মো. কামাল হোসেন খান, সিনিয়র সাংবাদিক ও কালের কণ্ঠ প্রতিনিধি স্বপন কুমার ঢালী, সমকালের উপজেলা প্রতিনিধি সালাম সিদ্দিকী, উপজেলা ইত্তেফাকের প্রতিনিধি মজনু, সাংবাদিক নেছার খান, সাংবাদিক ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রেস ক্লাব সভাপতি আলহাজ কামাল হোসেন খান বলেন, এমন দুর্ধর্ষ চুরির বেতাগীতে খুবই বিরল ঘটনা। এত অল্প সময়ে এ ধরনের ঘটনা সংঘটিত হওয়ায় প্রশ্নের জন্ম দিয়েছে। প্রশাসনের দ্রুত তদন্ত ও অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাই।

স্থানীয় বাসিন্দারা জানান, একটি ব্যস্ত বাজারসংলগ্ন এলাকায় অল্প সময়ের ব্যবধানে চুরি সংঘটিত হওয়া নিঃসন্দেহে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নির্দেশ করে। অপরাধীরা দ্রুত গ্রেপ্তার না হলে এলাকায় আরও বড় ধরনের অপরাধ সংঘটিত হতে পারে।

বেতাগী থানার ওসি মনিরুজ্জামান মনির কালবেলাকে বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে থানার তদন্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন খানসহ একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ চলছে। এ ব্যাপারে থানায় মামলা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১০

আজকের নামাজের সময়সূচি

১১

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১২

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৩

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৪

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১৭

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৮

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৯

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

২০
X