না‌জিরপুর (পি‌রোজপুর) প্রতি‌নি‌ধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৩ এএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজি-মাদকের অভিযোগে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক নেতার জামায়াতে যোগদান

প্রতিনিধি সমাবেশে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন ইস্রাফিল হাওলাদার। ছবি : সংগৃহীত
প্রতিনিধি সমাবেশে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন ইস্রাফিল হাওলাদার। ছবি : সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ইস্রাফিল হাওলাদার জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। চাঁদাবাজি, মাদকসহ একাধিক অনিয়মে অভিযুক্ত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছিল।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে নাজিরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন তিনি। এ সময় বিএনপি ও জাতীয় পা‌র্টির আরও ৩০ জন দলটির সহযোগী সদস্য হিসেবে যোগ দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইস্রাফিল হাওলাদার বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। চলতি বছরের ৯ মে জেলা স্বেচ্ছাসেবক দল থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। কারণ হিসেবে বলা হয়, জামায়াতের এক কর্মীর দোকানে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি টানিয়ে তা ‘দলীয় কার্যালয়’ বানানো এবং এলাকায় চাঁদাবাজি ও মাদকের সঙ্গে সম্পৃক্ততা থাকায়েএ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বলেন, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অনৈতিক কার্যকলাপের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। এমন একজন বিতর্কিত ব্যক্তিকে জামায়াতে গ্রহণ করায় জনগণের মাঝে প্রশ্ন উঠেছে জামায়াতের নৈতিকতা ও রাজনৈতিক আদর্শ নিয়ে।”

এ বিষয়ে নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রিয়াজ ফরাজী কালবেলাকে বলেন, মো. ইস্রাফিল হাওলাদার সেখমাটিয়া ইউনিয়নের জামায়াতের এক কর্মীর দোকানঘর দখল করার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর বিষয়টির তদন্তে সত্যতা প্রমাণ পাওয়ায় তাকে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বহিষ্কার করা হয়।

অন্যদিকে এ বিষয়ে ইস্রাফিল হাওলাদার বলেছেন, ‘আমি ইসলামের পথে চলতে চাই, তাই জামায়াতে যোগ দিয়েছি। বিএনপি ইসলামী আদর্শে চলে না, সে কারণেই দল বদলেছি।’

জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেছেন, ইস্রাফিল হাওলাদার যে বিএনপি থেকে বহিষ্কৃত সেটি আমাদের জানা ছিল না। তিনি আমাদের দলীয় কোনো পদে নেই। তিনি আমাদের সংগঠনকে ভালোবেসে সমর্থক হিসেবে যোগদান করেছেন। তিনি কোনো কর্মীও নন। তবে তার ব্যাপারে যে অভিযোগ উঠেছে, সেটি আমরা খতিয়ে দেখছি। যদি তিনি অভিযুক্ত হয়ে থাকেন, তার ব্যাপারে দলীয় নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১০

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১১

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১২

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৪

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৫

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৬

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৭

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৮

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৯

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

২০
X