ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ এএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সাতসকালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

দুর্ঘটনায় নিহতদের মরদেহ। ছবি : কালবেলা
দুর্ঘটনায় নিহতদের মরদেহ। ছবি : কালবেলা

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভালুকা উপজেলার ভরাডোবা তাসরিফ কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শ্যামলী বাংলা পরিবহনের বাসের হেলপার হালুয়াঘাট উপজেলার কড়ইকান্দা এলাকার নুরুল আমিনের ছেলে মো. শরীফ (২১) এবং আয়ান-রায়ান পরিবহনের হেলপার নিরব (১৫)।

পুলিশ ইতোমধ্যে বাস দুটিকে জব্দ করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, ময়মনসিংহগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত দুইজনকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X