ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বাবা-মাকে মারধর, দুই ভাইকে ৫ মাসের কারাদণ্ড

বাবা-মাকে মারধরের অভিযোগে দুই ভাইকে পাঁচ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা
বাবা-মাকে মারধরের অভিযোগে দুই ভাইকে পাঁচ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

ময়মনসিংহের ধোবাউড়ায় মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগে দুই ভাইকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (০২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পূর্ব সোহাগীপাড়া গ্রামে অভিযান চালিয়ে এ কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পূর্ব সোহাগীপাড়া গ্রামের মো. আবদুল কদ্দুসের ছেলে রেজু (২৪) ও তার ছোট ভাই তরিকুল (২০)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন বলেন, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ওই দুই ভাই মাদকের টাকা জোগাড় করতে বাবা-মায়ের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

তিনি আরও বলেন, অভিযানের সময় দুই ভাইয়ের কাছ থেকে দুটি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে পাঁচ মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেন। সাজা কার্যকরের জন্য তাদের কারাগারে পাঠাতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন চলছে

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১০

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১১

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১২

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৩

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১৪

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৫

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৬

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৭

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৮

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৯

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

২০
X