ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

‘আমার পোলাডারে দিনের আলোত মাইরা ফালাইলো’

সন্তানের কথা বলে মায়ের আহাজারি। ছবি : কালবেলা
সন্তানের কথা বলে মায়ের আহাজারি। ছবি : কালবেলা

ময়মনসিংহের নান্দাইলে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন উভয়পক্ষের ১৫ জন। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।

নিহত আক্তার হোসেন (৪২) ভাটি সাভার গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আক্তার গুরুতর আহত হন। পরে দুপুর ১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভাটি সাভার গ্রামের আব্দুল হেলিম ও জসিম উদ্দিনের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গত বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে পাঁচ জন আহত হয়। শুক্রবার সকালে আবারও দুই পক্ষের লোকজন জড়ো হলে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে জসিম উদ্দিনের ভাই আক্তার হোসেনের ওপর প্রতিপক্ষের লোকজন চড়াও হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্বজনরা স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আক্তার হোসেনের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে উত্তেজিত লোকজন প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ও লুটপাট চালায়। অভিযুক্তরা এ সময় এলাকা ছেড়ে পালিয়ে যায়।

নিহতের মা হাজেরা খাতুন বলেন, ‘একটা জায়গা নিয়ে অনেক দিন ধরেই গণ্ডগোল চলতেছিল। ওই কারণেই আমার পোলাডারে মাইরা ফালাইছে। আমার পোলার কোনো দোষ ছিল না। আমারে কষ্টের সাগরে ভাসায়ে চলে গেল। সামান্য একটু প্রতিবাদ করায় দিনের আলোত সবার সামনে আমার পোলাডারে মাইরা ফালাইলো। এমন ঘটনা যেন কোনো অসহায় মায়ের সঙ্গে আর না ঘটে। যারা আমার পোলা আক্তারকে মাইরা ফালইছে, আমি তাদের বিচার চাই।’

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দীন মাহমুদ বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X