কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

৩৩ বছর বয়সে উপজেলা বিএনপি সদস্য সচিব হলেন সোহেল রানা

সোহেল রানা। ছবি : সংগৃহীত
সোহেল রানা। ছবি : সংগৃহীত

মাত্র ৩৩ বছর বয়সে মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব হয়েছেন সোহেল রানা। রোববার (১৪ সেপ্টেম্বর) শিবচর উপজেলা বিএনপির এক বিশেষ সম্মেলনে তাকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করা হয়।

সম্মেলনে মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া ও সদস্য সচিব জাহান্দার আলী জাহান উপস্থিত ছিলেন।

সোহেল রানা বর্তমানে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদদীন হল শাখা ছাত্রদলের সদস্য সচিব এবং কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।

সোহেল রানা বলেন, স্কুলজীবন থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বাংলাদেশের গণতন্ত্রের প্রবাদপুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শ অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী চেতনায় নিজেকে সব সময় লালন করেছি। জেল-জুলুম, হামলা-মামলার তোয়াক্কা না করে রাজপথে সক্রিয় ছিলাম।

কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার মতো সাধারণ একটি ঘরের ছেলেকে বিএনপির মতো মহিরুহ সংগঠনের বিশাল প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা।

সোহেল রানা বলেন, আমি অঙ্গীকার করছি, শিবচর উপজেলা বিএনপিকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে আমার সমস্ত মেধা, শ্রম, শক্তি ও হৃদয়ের সর্বোচ্চ নিবেদন উৎসর্গ করব ইনশাআল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১০

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১১

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১২

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৩

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৪

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৫

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৬

আ.লীগ নেতা কারাগারে

১৭

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৮

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৯

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

২০
X