চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে আ.লীগের মশাল মিছিল, গ্রেপ্তার ৭

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় আওয়ামী লীগের মশাল মিছিল থেকে সাতজন গ্রেপ্তার। ছবি : কালবেলা
চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় আওয়ামী লীগের মশাল মিছিল থেকে সাতজন গ্রেপ্তার। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় আওয়ামী লীগের মশাল মিছিল থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টায় বড়পুল মোড়ের দক্ষিণ পার্শ্ব থেকে পোর্ট কানেক্টিং রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এর মহানগর যুবলীগের নেতা আসিফ মাহমুদের ব্যানারে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী মশাল মিছিলটি বের করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন। পুলিশের দাবি গ্রেপ্তার হওয়ারা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সদস্য।

গ্রেপ্তাররা হলেন- মো. ইব্রাহীম খলিল তুষার (২৪), আসিফ মাহবুব (২৪), নয়ন শীল (২৩), মো. সাগর (২৫), জাহিদুল ইসলাম (২২), মাসুদ হাওলাদার (৩০) ও মইন উদ্দিন (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দীন।

তিনি জানান, সোমবার রাতে মহানগর যুবলীগের নেতা আসিফ মাহমুদের ব্যানারে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী মশাল, লাঠিসোঁটা, ইট-পাটকেল নিয়ে বড়পুল মোড়ের দক্ষিণ পার্শ্ব থেকে পোর্ট কানেক্টিং রোড দিয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল বের করে।

খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলেও জানান ওসি আফতাব উদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১০

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১১

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১২

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৩

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৪

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৫

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১৬

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৭

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৮

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৯

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

২০
X