বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়া পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক ব্লকেড

বগুড়া পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক ব্লকেড কর্মসূচি পালন। ছবি : কালবেলা
বগুড়া পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক ব্লকেড কর্মসূচি পালন। ছবি : কালবেলা

বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা ঢাকা-রংপুর মহাসড়কে ব্লকেড কর্মসূচি পালন করেছে। পেশাগত সমস্যা নিরসনে গঠিত কমিটি প্রত্যাখ্যান, প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি এবং ডিগ্রি প্রকৌশলীদের তিন দফা অযৌক্তিক দাবি বাতিলের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হওয়া এ কর্মসূচি পরবর্তীতে শহরের প্রধান সড়কে ছড়িয়ে পড়ে।

বিক্ষোভকারীরা পলিটেকনিক ইনস্টিটিউট গেট থেকে মিছিল নিয়ে বনানী লিচুতলা মোড়ে এসে সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-রংপুর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা প্রায় আড়াই ঘণ্টা ধরে জনদুর্ভোগ বাড়ায়। শত শত যানবাহন সড়কের দুই পাশে আটকা পড়লে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকারীরা জানান, তাদের পেশাগত দাবিগুলো উপেক্ষা করা হচ্ছে। এর প্রতিবাদেই তারা এ কর্মসূচি পালন করছেন। অবিলম্বে দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ শেষে পলিটেকনিক শিক্ষার্থীরা বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জন্য নতুন কর্মসূচি ঘোষণা করেন। তারা জানান, বৃহস্পতিবার ‘কাকতাড়ুয়া দহন কর্মসূচি’ পালন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১০

আইনজীবী বারে হামলা

১১

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১২

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৩

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৪

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৫

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৭

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৮

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৯

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

২০
X