নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সন্ত্রাসীদের হামলায় ৫ সাংবাদিক আহত

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

নরসিংদীর আলোকবালীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় পাঁচ সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ের ১০টার দিকে সদর হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- যমুনা টিভির নরসিংদীর স্টাফ রিপোর্টার আইয়ুব খান, সময় টিভির নরসিংদীর স্টাফ রিপোর্টার আশিকুর রহমান পিয়াল, একাত্তর টেলিভিশনের ক্যামেরাম্যান মো. ঈদুল ফিতর, সময় টেলিভিশনের ক্যামেরাম্যান মাহফুজুর রহমান ও সাংবাদিক মোবারক হোসেন।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, সংবাদ সংগ্রহের জন্য সদর হাসপাতাল কম্পাউন্ডে অবস্থান করছিলেন যমুনা টিভির নরসিংদীর স্টাফ রিপোর্টার আইয়ুব খানসহ সকল সংবাদকর্মীরা। এ সময় আলোকবালী ইউনিয়ন বিএনপি থেকে বহিস্কৃত কাইয়ুমকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করে তার সমর্থকরা। এরই জের ধরে সাংবাদিকদের ওপর হামলা চালায় কাইয়ুমের লোকজন। এতে আইয়ুব খানসহ আরও চারজন সংবাদ কর্মী আহত হয়। হামলায় আইয়ুব খানের মাথা ফেটে যায়।

তারা আরও জানান, আহতদের চিৎকারে হাসপাতালে আগত লোকজন এগিয়ে আসলে তাদের সহায়তায় হাসপাতালের ভেতরে গিয়ে আশ্রয় নেন সংবাদ কর্মীরা। খবর পেয়ে র‌্যাব, পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে চলে আসে।

নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক ফরিদা গুলশানারা কবির বলেন, ঘটনার পরে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। তার মাথার ডান পাশে চারটি সেলাই দেওয়া হয়। মাথায় ইনজুরির কারণে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা শুনে তাৎক্ষণিক সদর থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী হামলাকারীদের শনাক্তসহ গ্রেপ্তারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। সাংবাদিকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে নিয়মিত মামলা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১০

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১২

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৩

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৪

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৬

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৭

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৮

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৯

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

২০
X