চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

‘হ্যান্ডি ও ধাবা’ রেস্টুরেন্টকে আড়াই লাখ টাকা জরিমানা

জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে ভবিষ্যতের জন্য সতর্ক করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি : কালবেলা
জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে ভবিষ্যতের জন্য সতর্ক করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি : কালবেলা

চট্টগ্রামে ‘হাান্ডি’ ও ‘ধাবা’ রেস্টুরেন্টকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ।

জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ভাত মেশানো খাসির মাংস সংরক্ষণ, রান্না করা বাসি মাছ মাংস, ভাত ও অন্যান্য খাবার পরিবেশ অভিযোগে হাান্ডি রেস্টুরেন্টকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে খাবারে ক্ষতিকর সুগন্ধি আতর ব্যবহারের অভিযোগে ধাবা রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ আর মানসম্মত টাটকা খাবার খেতে এসব প্রতিষ্ঠানে ছুটে যান স্বাস্থ্য সচেতনরা। কিন্তু নামকরা খাবার প্রতিষ্ঠানগুলোতে অস্বাস্থ্যকর ভেজাল খাবার পরিবেশ খুবই দুঃখজনক এবং চট্টগ্রামের অন্যান্য অভিজাত রেস্টুরেন্টগুলোর অজানা ভেতরের দৃশ্য নিয়ে নতুনভাবে প্রশ্ন জেগেছে স্বাস্থ্য সচেতনদের মনে। সব খাবার প্রতিষ্ঠানগুলো ভোক্তাধিকারের নজরে রাখার দরকার।

ভোক্তাধিকার চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্লাহ বলেন, জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। তাদেরকে ভবিষ্যতে তদারকির আওতায় রাখায় এবং এমন অভিযান অব্যাহত রাখা হবে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পরেও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

১০

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

১১

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

১২

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

১৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

১৪

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

১৫

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

১৬

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

১৭

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

১৮

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

১৯

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

২০
X