মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৯ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি সমালোচনার রাজনীতিতে বিশ্বাস করে না : জুয়েল

৩১ দফা শীর্ষক আলোচনা ও আগামী দিনে নারীর ক্ষমতায়নে বিএনপির ভাবনা শীর্ষক নারী সমাবেশে বক্তব্য রাখেন শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা
৩১ দফা শীর্ষক আলোচনা ও আগামী দিনে নারীর ক্ষমতায়নে বিএনপির ভাবনা শীর্ষক নারী সমাবেশে বক্তব্য রাখেন শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মনোনয়নপ্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, বিএনপি কখনোই সমালোচনার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা মানুষের ভালোবাসা নিয়ে, জনকল্যাণমূলক কাজের মাধ্যমে আস্থা অর্জন করতে চাই।

রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়ার দৌলতপুর গার্লস কলেজ মাঠে ‘৩১ দফা শীর্ষক আলোচনা ও আগামী দিনে নারীর ক্ষমতায়নে বিএনপির ভাবনা’ শীর্ষক নারী সমাবেশে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি।

শরীফ উদ্দিন জুয়েল বলেন, আমি কারও নামে সমালোচনা করি না। আমি কাজের মাধ্যমে প্রমাণ করি কীভাবে মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করা যায়। রাজনীতিতে গঠনমূলক ভূমিকা রাখতে হলে রাজপথে থাকতে হবে, মানুষের দ্বারে দ্বারে যেতে হবে এবং জনকল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে। বয়স হয়ে গেছে, এখন ছেলে-মানুষী নয়, বরং জনগণের কল্যাণে কাজ করার সময়।

তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সমাজে বৈষম্য থাকবে না। নারী-পুরুষের মধ্যে সমতা নিশ্চিত করা হবে।

দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রবীণ বিএনপি নেতা আলহাজ আলতাফ হোসেন।

বক্তব্য রাখেন- কুষ্টিয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিল্লু হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার তসলিম উদ্দিন নিশাত, দৌলতপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু মাস্টার, যুগ্ম আহ্বায়ক ও মহিলা নেত্রী সুরাইয়া আক্তার কাজলি, দৌলতপুর কলেজের সহকারী অধ্যাপক নাহিদা আক্তার।

সমাবেশে দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে বিভিন্ন বয়সী নারীরা অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১০

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১১

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১২

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৩

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৪

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৭

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৮

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

২০
X