শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে ‘আওয়ামী দোসর’ কর্মকর্তাদের সম্পৃক্ত করা যাবে না : ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক। পুরোনো ছবি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক। পুরোনো ছবি

ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন পরিচালনায় ‘আওয়ামী দোসর’ কর্মকর্তাদের সম্পৃক্ত করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনের গণতন্ত্র ফোরামের উদ্যোগে এক অবস্থান কর্মসূচিতে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ফারুক বলেন, বাংলাদেশে যে গণতন্ত্র এনে দিয়েছে মুগ্ধ-আবু সাঈদরা সেই গণতন্ত্রকে আজ শেষ করে দেওয়ার জন্য হাসিনার প্রেত্মাতারা এখনো সচিবালয়ে বসে আছে। তাই আজ গণতন্ত্র ফোরামের দাবি হবে আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, আগামী বছরের ঘোষিত ফেব্রুয়ারি নির্বাচনে যারা ২০১৪ সালে কুকুরের উপস্থিতিতে এমপি হয়েছে, যারা ২০১৮ সালের দিনের ভোট রাতে করে এমপি হয়েছে, যারা ২০২৪ সালের বাংলাদেশে দিনের ভোট রাতে করেছেন সেই প্রেত্মাতারা এখনো সর্বত্র বসে আছেন।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার, আমরা ভালো করেই জানি আপনি একজন সৎ দক্ষ ব্যক্তি। আপনার কাছে অনুরোধ থাকবে, ২০২৬ সালের নির্বাচন পরিচালনায় কোনোভাবে আওয়ামী প্রেত্মাতারা যারা ’১৪, ‘১৮ ও ’২৪ এর নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিল তারা যেন অংশ গ্রহণ করতে না পারে, দায়িত্ব পালন না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন।

গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবাদুর রহমান টিপুর সঞ্চালনায় এই সমাবেশে বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালাসহ অন্যরা বক্তব্য রাখেন।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১০

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১১

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১২

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৩

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৪

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৫

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৬

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৭

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৮

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৯

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০
X