সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

দুর্গাপূজার নিরাপত্তায় সাভার উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সাভারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সাভারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সাভারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার।

সভায় জানানো হয়, এ বছর সাভারে ২১৪টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, সিসি ক্যামেরা স্থাপন এবং প্রতিটি মণ্ডপে পাহারা ও টহল জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ইউএনও আবু বকর সরকার বলেন, শারদীয় দুর্গাপূজা আমাদের দেশের একটি অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এই উৎসবকে ঘিরে সর্বত্র আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। তবে আনন্দ উদযাপনের পাশাপাশি নিরাপত্তার বিষয়টিকেও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রতিটি পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করব। পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক দল নিয়মিত টহল ও পাহারার ব্যবস্থা করবে। সিসি ক্যামেরা স্থাপন, আগত ভক্তদের জন্য শৃঙ্খলাপূর্ণ প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আমরা চাই পূজা উদযাপনে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সবাই মিলেমিশে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সহনশীলতার মাধ্যমে উৎসব পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজা উদযাপন কমিটি, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে পূজাকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

সভায় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বরুণ ভৌমিক নয়ন, সাধারণ সম্পাদক প্রদীপ দাস, ঢাকা জেলার যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান, জামায়াতে ইসলামী ঢাকা জেলার সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজি জামাল উদ্দিন সরকার, সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আরিফ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১০

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১১

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১২

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৩

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৪

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৫

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৬

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৭

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৮

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৯

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২০
X