রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে ‎গ্লোব এডিবল অয়েল কারখানায় আগুন

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ছবি : কালবেলা
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার গ্লোব এডিবল অয়েল লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ আগুন লাগে। ‎ ‎প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আনুমানিক ১১টার দিকে গ্লোব এডিবল অয়েল লিমিটেডের কারখানায় ভয়াবহ আগুন লাগে। দ্রুত ছড়িয়ে পড়লে আতঙ্কের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসকে ফোন করে জরুরি সহায়তা চায় কর্তৃপক্ষ। আগুনের খবর পেয়ে কাঞ্চন, ডেমরা ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

গ্লোব এডিবল অয়েল কারখানার প্রশাসনিক কর্মকর্তা‎ আশরাফ আলী বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলা যাচ্ছে না।

নারায়ণগঞ্জ জোন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ‎মো. ওসমান গনি বলেন, খবর পেয়ে প্রথমে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আসে। আগুনের ভয়াবহতা বেশি থাকার কারণে ডেমরা ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিট এসে আগুন নেভাতে সক্ষম হয়। সময়মতো আগুন নেভাতে না পারলে আরও ভয়াবহ ক্ষয়ক্ষতি আশঙ্কা ছিল। তবে তাৎক্ষণিক ভাবে আগুনের সূত্রপাত বলা যাচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X