ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ এএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৩ এএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার

হাতকড়া। ছবি : কালবেলা গ্রাফিক্স
হাতকড়া। ছবি : কালবেলা গ্রাফিক্স

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা আব্দুল মালেককে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ জুলাই) সন্ধ্যার দিকে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের জয়পুরা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকার মৃত আমিন আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার আসামি আব্দুল মালেককে জয়পুরা বাজার থেকে গ্রেপ্তার করা হয়। তিনি সাদ হত্যা মামলার সন্দিগ্ধ আসামি। গভীর ও সূক্ষ্মভাবে তদন্তে সাদ হত্যায় আব্দুল মালেক জড়িত থাকার বিষয়টি উঠে আসে।

গত বছর ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট পুলিশের গুলিতে আহত হন কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ। এরপর তিন দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ৮ আগস্ট মারা যান তিনি। এ ঘটনায় নিহত সাদের নানা আজিম উদ্দিন বাদী হয়ে গত ২১ আগস্ট স্থানীয় সাবেক এমপি বেনজীর আহমদসহ ৮১ নেতাকর্মীর নাম উল্লেখসহ আরও ৮০-৯০ জনকে অজ্ঞাত আসামি করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার আওয়ামী লীগ নেতা মো. আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয়। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১০

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১১

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১২

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৩

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৫

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৬

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৭

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৯

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

২০
X