টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে বিস্ফোরণ : আরও একজনের মৃত্যু

টঙ্গীতে বিস্ফোরণে মৃত বাবু। ছবি : ‍সংগৃহীত
টঙ্গীতে বিস্ফোরণে মৃত বাবু। ছবি : ‍সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দগ্ধ বাবু (৩০)।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, কয়েক দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়ে যাচ্ছিলেন বাবু। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। বাবুর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে একই ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মী মারা যান। বাবুসহ এখন পর্যন্ত মোট তিনজনের প্রাণহানি ঘটলো।

প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেট সংলগ্ন একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের অন্তত ১২টি ইউনিট কয়েক ঘণ্টা চেষ্টা চালায়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচ কর্মীসহ একাধিক ব্যক্তি দগ্ধ হন। তাদের মধ্যে কয়েকজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে বলা হয়েছে, গুদামে বিপুল দাহ্য রাসায়নিক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা বা তদন্ত কমিটি গঠন করা হয়নি বলে জানিয়েছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১০

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১১

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১২

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৩

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৪

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৫

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৬

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

২০
X