মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৯ এএম
অনলাইন সংস্করণ

খাবার নিয়ে দ্বন্দ্ব, গাড়ি আটকে নববধূকে ছিনতাই

ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

মুন্সীগঞ্জে বিয়ে শেষে নববধূকে নিয়ে ফেরার পথে গাড়ি আটকে জিম্মি করে কনেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পরে বর একেই বাড়িতে ফিরতে বাধ্য হন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে জেলার সিপাহীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রকাশ্যে নববধূ ছিনতাইয়ের মতো ঘটনার কারণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ব্যক্তিরা জানান, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বরযাত্রীরা ফেরার সময় কয়েকজন মোটরসাইকেলে করে এসে গাড়ির গতিরোধ করেন। পরে নববধূকে জোর করে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মুহূর্তেই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে।

জানা গেছে, বর মুরাদ বেপারী টংগীবাড়ী উপজেলার পুরাশিবির এলাকার মৃত শফি বেপারীর ছেলে। কনে সুমাইয়া আক্তার মিরকাদিম পৌরসভার পুকুরপাড় বাশতলা এলাকার মো. সুমনের মেয়ে। প্রায় ছয় মাস আগে তাদের কাবিন সম্পন্ন হয়েছিল। নির্ধারিত দিন অনুযায়ী শুক্রবার আনুষ্ঠানিকভাবে কনেকে নিয়ে আসতে যান বরযাত্রীরা।

এ বিষয়ে বর মুরাদ বলেন, বিয়ের দিন খাবার নিয়ে কনে ও বর পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে নববধূকে নিয়ে ফেরার পথে তার ভাই লোকজন নিয়ে গাড়ি আটকে তাকে জোর করে নামিয়ে নিয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় যুগ পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১০

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১১

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৩

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৪

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৫

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৬

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

১৭

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১৮

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১৯

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

২০
X