বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৭ এএম
অনলাইন সংস্করণ

‘বেপরোয়া গতিতে’ মোটরসাইকেল চালিয়ে ২ তরুণ নিহত

নিহত আবিদ হাসান ও জিহাদ সরকার। ছবি : সংগৃহীত
নিহত আবিদ হাসান ও জিহাদ সরকার। ছবি : সংগৃহীত

বগুড়ায় মহাসড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ নিহত হয়েছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে সদর উপজেলার বাঘোপাড়া খোলারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শিবগঞ্জ উপজেলার রহবল পূর্বপাড়ার ওয়াজেদ সরকারের ছেলে আবিদ হাসান (১৭) ও একই উপজেলার মেঘাখর্দ্দ গ্রামের মন্তেজার রহমানের ছেলে জিহাদ সরকার (১৮)।

বগুড়া হাইওয়ে পুলিশ সুপার শহীদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ৯টার দিকে তিনটি মোটরসাইকেলে ৬ তরুণ বেপরোয়া গতিতে মহাস্থানের দিকে যাচ্ছিলেন। বাঘোপাড়া খোলারঘর এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে দুই তরুণ মহাসড়কে ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। মৃতদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের স্বজনেরা কোনো অভিযোগ না করায় আবেদন সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১১

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১২

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৩

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৪

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৫

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৬

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৭

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৮

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৯

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

২০
X