মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৯ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৬ এএম
অনলাইন সংস্করণ

বরিশালে ডাকাত সাজিয়ে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা
স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা

বরিশালে ডাকাত আখ্যা দিয়ে পিটিয়ে কৃষক সোহেল খানকে (৩৫) হত্যার অভিযোগ উঠেছে। রোববার সকালে উপজেলার চরকবাই এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

হত্যার শিকার সোহেল বাকেরগঞ্জের চরকবাই এলাকার নুর ইসলাম খানের ছেলে। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের স্ত্রী সাজেদা বেগমের অভিযোগ, জমি লিজ দিতে রাজি না হওয়ায় স্থানীয় কয়েকজন ব্যক্তি শনিবার দিবাগত রাতে মোবাইল ফোনে কল দিয়ে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার স্বামী সোহেলকে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, শনিবার রাতে মসজিদের মাইকে মাইকিং করে সোহেলকে ডাকাত বলে প্রচার করা হয়। পরে তাকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। রাতেই তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়। তাদের দাবি, সোহেল খান গণপিটুনির শিকার হয়েছেন।

সোহেলের স্ত্রী সাজেদা বেগম বলেন, ক’দিন আগে আমার স্বামীর কাছে তরমুজ চাষের জন্য জমি লিজ নিতে চায় স্থানীয় শাহিন হাওলাদার, তার ভাই ফিরোজ হাওলাদারসহ কয়েকজন। জমি লিজ না দেওয়ায় শনিবার দিনগত রাতে মোবাইল ফোনে কল দিয়ে ডেকে নিয়ে আমার স্বামীকে ডাকাত আখ্যা দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

সোহেলের মেয়ে ফাতেমা আক্তার বলেন, গত বছর অভিযুক্ত ব্যক্তিদের কাছে আমার বাবা তরমুজ চাষের জন্য জমি বর্গা দেন। সেই বছর তরমুজের লাভের টাকা আমার বাবাকে না দেওয়ায় এই বছর জমি দিতে রাজি হননি। আমার নির্দোষ বাবাকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ডাকাত আটক করার খবর পেলেও গিয়ে সোহেলের মরদেহ উদ্ধার করি। হত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষেয়ে অভিযুক্ত শাহিন হাওলাদার বা তার ভাই ফিরোজ হাওলাদারের বক্তব্য জানা যায়নি। তাদের ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ পাওয়া গেছে। ঘটনার পর পরই তারা আত্মগোপনে চলে গেছেন বলে জানিয়েছেন স্থানীয় একাধিক সূত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X