শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

কাঁধে কাঁধ মিলিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই : আমিন

পূজামণ্ডপ পরিদর্শন শেষে বক্তব্য রাখেন আমিনুর রহমান আমিন। ছবি : কালবেলা
পূজামণ্ডপ পরিদর্শন শেষে বক্তব্য রাখেন আমিনুর রহমান আমিন। ছবি : কালবেলা

কেন্দ্রীয় যুবদলের সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন বলেছেন, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একটি সাম্য, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

বুধবার (১ অক্টোবর) রাতে সাতক্ষীরা শ্যামনগরের পূজামণ্ডপে পরিদর্শন করতে গিয়ে এ কথা বলেন তিনি। এ ছাড়া বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ছাত্রদলের সাবেক এ কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির কথা তুলে ধরেন। বিশেষ করে ১৬ নম্বর দফার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, এ দেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান রিপন, সাবেক আহ্বায়ক জুলফিকার সিদ্দিক, বিএনপির সাবেক নেতা হাফিজুর রহমান।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল কাইয়ুম আবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, ছাত্রনেতা ইসরাফিল হোসেন, সরকারি মহসিন কলেজ ছাত্রদলের সভাপতি মোল্লা ইয়াছিন আরাফাত ও সম্পাদক মাসুদ পারভেজ, সিরাজপুর স্কুল অ্যান্ড কলেজ ছাত্র সংগঠনের নেতা ইয়াছিন ও আবু মুছা, উপজেলা জাসাসের সাবেক সদস্য সচিব মো. রাইহানুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X