শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

‘জামায়াতের কাছে ভিন্ন ধর্মের মানুষ সবচেয়ে বেশি নিরাপদ’

সুনামগঞ্জের শান্তিগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শনকালে বক্তব্য দেন জামায়াত নেতা অ্যাডভোকেট ইয়াসিন খান। ছবি : কালবেলা
সুনামগঞ্জের শান্তিগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শনকালে বক্তব্য দেন জামায়াত নেতা অ্যাডভোকেট ইয়াসিন খান। ছবি : কালবেলা

জামায়াতের কাছে ভিন্ন ধর্মের মানুষ সবচেয়ে বেশি নিরাপদ উল্লেখ করে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খান। তিনি বলেছেন, ‘একজন মানুষের কাছে তার দেহ যতটা নিরাপদ জামায়াতে ইসলামীর কাছে দেশের সব ধর্মের মানুষ ততটাই নিরাপদ।’

বুধবার (১ অক্টোবর) রাত ১১টায় শান্তিগঞ্জের পশ্চিম পাগলার শত্রুমর্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সনাতন সংঘের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ইয়াসিন খান বলেন, ‘আবহমান কাল থেকে এ দেশে আমরা হিন্দু-মুসলিম সবাই মিলেমিশে বসবাস করে আসছি। আমরা ছোটবেলা থেকে একসঙ্গে খেলাধুলা, লেখাপড়া করে ধর্মীয় ভ্রাতৃত্ব নিয়ে বড় হয়েছি। জামায়াতে ইসলামী এ সম্প্রীতি আরও অটুট করতে চায়। কোনো দুষ্টু লোক যেন আমাদের সম্প্রীতিতে এতটুকু কলঙ্ক লাগাতে না পারে। ৫ আগস্টের পর বাংলাদেশের কোনো জায়গায় হিন্দু সম্প্রদায়ের সম্পত্তিতে জামায়াতের কোনো নেতাকর্মী হাত দেয়নি।’

এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ, পশ্চিম পাগলা ইউনিয়ন জামায়াতের আমির কাজি নুরুল হক, বায়তুলমাল সম্পাদক ওলীউর রহমান, শান্তিগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মামুন আহমদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১০

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১১

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১২

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৩

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৪

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৭

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৮

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৯

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

২০
X