মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১০ তরুণ 

পুলিশে চাকরি পাওয়া ১০ তরুণ। ছবি : কালবেলা
পুলিশে চাকরি পাওয়া ১০ তরুণ। ছবি : কালবেলা

মাত্র ১২০ টাকা খরচ করে অনলাইনে আবেদন করেই বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকরি পেলেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১০ তরুণ। সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় তারা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) এই ১০ তরুণের হাতে যোগদানপত্র তুলে দেন মিরসরাই থানার ওসি আতিকুর রহমান।

চাকরি পাওয়া ১০ জন তরুণ হলেন- শাখাওয়াত হোসেন, হৃদয় বড়ুয়া, আবরার ফয়সাল আবির, ওমর ফারুখ, আরিফুল হাসান নয়ন, প্রীতম চন্দ্র নাথ, শাহরিয়ার নাজিম, ইবনে মাহির, সরোয়ার হোসেন এবং নুরুল আজাদ জিসান।

চাকরিতে সুযোগ পাওয়া হৃদয় বড়ুয়া ও শাখাওয়াত হোসেন বলেন, ‘পুলিশের চাকরি করার বড় স্বপ্ন ছিল। পত্রিকায় পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি দেখে একটি কম্পিউটার দোকান থেকে আবেদন করি। মাত্র ১২০ টাকা ফিতে অনলাইনে আবেদন করে কনস্টেবলে সুযোগ পেয়ে যাব, তা স্বপ্নেও ভাবতে পারেনি।’

তারা বলেন, ‘যদিও আগে বিভিন্ন লেনদেনের কথা শোনা যেত। কিন্তু আমরা কোনো ধরনের ঝামেলা ছাড়া সুযোগ পেয়েছি। আমাদের এই আনন্দ বলে বুঝানোর মতো না।’

এ বিষয়ে মিরসরাই থানার ওসি আতিকুর রহমান কালবেলাকে বলেন, ‘সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে এই ১০ জন কনস্টেবল পদে চাকুরি পেয়েছেন। এটি সত্যি মিরসরাইবাসীর জন্য আনন্দের খবর। চাকরি পাওয়া তরুণদের প্রতি আমার পরামর্শ থাকবে সততার সঙ্গে যেন তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১০

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১১

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১২

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১৩

আইনজীবী বারে হামলা

১৪

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১৫

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৬

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৭

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৮

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৯

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২০
X