চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১০:৪০ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বর্জ্য সংগ্রহে ধীরগতি, ক্ষেপলেন মেয়র

চসিকের পরিচ্ছন্নতা বিভাগের সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
চসিকের পরিচ্ছন্নতা বিভাগের সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীর বিভিন্ন ওয়ার্ডে টানা তিন থেকে চার দিনেও বর্জ্য সংগ্রহ না হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) চসিকের পরিচ্ছন্নতা বিভাগের এক সভায় মেয়র কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

চসিক মেয়র বলেন, সম্প্রতি একাধিক ওয়ার্ড থেকে অভিযোগ পাচ্ছি, কোথাও তিন-চার দিনেও ময়লা তোলা হচ্ছে না। এই ধরনের গাফিলতি আমি বরদাস্ত করবো না। সুপারভাইজাররা দায়িত্বে অবহেলা করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, ডোর টু ডোর বর্জ্য সংগ্রহের জন্য দুই থেকে আড়াই হাজার কর্মচারী নিয়োজিত রয়েছে। তাদের মূল দায়িত্বই হচ্ছে ঘরে ঘরে গিয়ে ময়লা সংগ্রহ করা। ভেন্ডার বা এজেন্টরা সহায়ক শক্তি মাত্র। মূল দায়িত্ব সিটি করপোরেশনের নিজস্ব কর্মীদেরই পালন করতে হবে।

ডা. শাহাদাত হোসে স্পষ্ট নির্দেশ দিয়ে বলেন, কোনো এলাকায় ভেন্ডার বা এজেন্ট কাজ না করলে চসিকের কর্মীরা সরাসরি সেখানে গিয়ে ময়লা তুলবে। প্রয়োজনে দায়িত্বে অবহেলা করা ভেন্ডারদের চুক্তি বাতিল করা হবে।

পরিচ্ছন্নতা কার্যক্রমে শৃঙ্খলা নিশ্চিতের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, কোথাও ময়লা না তুললে সঙ্গে সঙ্গে সুপারভাইজারদের ঘটনাস্থলে গিয়ে কারণ জানতে হবে। প্রয়োজন অনুযায়ী ডাস্টবিন পুনঃস্থাপন করতে হবে। পুরোনো ডাস্টবিন অপসারণ করা যাবে না, আগে যেভাবে ছিল, সেভাবেই রিপ্লেসমেন্ট দিতে হবে।

বর্জ্য সংগ্রহে ব্যবহৃত গাড়ি চালনা নিয়েও কঠোর অবস্থান নেন মেয়র। তিনি বলেন, কোনো অবস্থাতেই হেলপার দিয়ে গাড়ি চালানো যাবে না। ড্রাইভারের বদলে হেলপার গাড়ি চালাতে দেখা গেলে সংশ্লিষ্ট ড্রাইভারের চাকরি যাবে।

জনবল বণ্টনে অসামঞ্জস্যের কথাও তুলে ধরে মেয়র বলেন, ওয়ার্ডের আয়তন ও জনসংখ্যা অনুযায়ী পরিচ্ছন্ন কর্মী বণ্টন করতে হবে। কোথাও অপ্রয়োজনীয়ভাবে বেশি কর্মী, আবার কোথাও প্রয়োজনের তুলনায় কম কর্মী, এই অবস্থা দ্রুত সংশোধনের নির্দেশ দেন তিনি।

মশক নিয়ন্ত্রণ প্রসঙ্গে মেয়র বলেন, শুধু ওষুধ ছিটালেই হবে না; আগে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। বর্জ্য অপসারণের সঙ্গে মশক নিধন কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনা করলে তবেই কার্যকর ফল পাওয়া যাবে।

সভায় আরও উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X