ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ১

গ্রেপ্তার মো. উজ্জ্বল মিয়া। ছবি : কালবেলা
গ্রেপ্তার মো. উজ্জ্বল মিয়া। ছবি : কালবেলা

ঢাকার ধামরাইয়ে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের নামে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. উজ্জ্বল মিয়া (৩৫) নামে প্রতারক চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ধামরাই পৌর শহরের ছোট চন্দ্রাইল মহল্লা থেকে উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত উজ্জল মিয়া ওরফে জাহিদ (৩৫) ধামরাইয়ের ছোট চন্দ্রাইল গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, উজ্জল মিয়া দীর্ঘদিন ধরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা চালিয়ে আসছিল। তিনি তার ব্যবহৃত মোবাইল ফোন ব্যবহার করে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন কালবেলাকে বলেন, গ্রেপ্তারকৃত উজ্জল মিয়া চাকরির নামে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত। তার বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১০

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১১

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১২

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৩

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৪

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৫

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৬

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৭

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৮

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৯

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

২০
X