দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৭:৩৬ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের প্রত্যাশা পূরণ করলে ভোট চাইতে হয় না : হাসনাত

কুমিল্লার দেবিদ্বারের বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা
কুমিল্লার দেবিদ্বারের বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা

যারা শতকোটি টাকা খরচ করে এমপি হতে চান, তারা জনগণের সেবা নয়, ব্যবসা করতে চান বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেছেন, তাদের মূল লক্ষ্য হচ্ছে ব্যবসা করা। জনগণের সেবা এবং দেশের উন্নয়ন তাদের লক্ষ্য নয়। সঠিকভাবে উন্নয়ন এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে পারলে ভোট চাইতে হয় না।

শুক্রবার (৩ অক্টোবর) কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া-মহল্লা, হাটবাজারে গণসংযোগে এসব কথা বলেন তিনি।

এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমাদের ব্যবসা করার দরকার নেই, আমাদের দরকার হচ্ছে এলাকার উন্নয়ন। এলাকার উন্নয়নের জন্য যা করা দরকার, আমরা তাই করব।’

এনসিপির এ নেতা বলেন, নির্বাচনের নামে যারা ব্যবসার জন্য আসে, তাদের চিহ্নিত করতে হবে। তাদের মতলব বুঝতে হবে। এসব ভোট ব্যবসায়ীদের ভোট দিলে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন পাওয়া যাবে না। আমাদের নিজেদের আগে সচেতন হতে হবে।

জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, ‘আপনাদের অনৈক্যের সুযোগ নিয়ে রাজনৈতিক দলগুলো মজা লোটে। আমরা যেন এলাকা ও নিজেদের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকি।’

এ সময় গণসংযোগে দেবিদ্বার উপজেলা এনসিপি ও যুবশক্তির নেতারাসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে পরিবর্তন

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১০

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১১

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১২

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১৩

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১৪

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১৫

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৬

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৭

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৮

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৯

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

২০
X