আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে নদী থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

হবিগঞ্জ জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
হবিগঞ্জ জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিখোঁজের পরদিন নদী থেকে ইজাজুর রহমান চৌধুরী নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ১০টায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর গ্রামসংলগ্ন বছিরা নদীর ব্রিজের পাশ থেকে ইজাজুরের (১২) মরদেহ উদ্ধার করে স্বজনরা।

ইজাজুর কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর গ্রামের চৌধুরী হাটীর শামীম চৌধুরীর ছেলে এবং আনন্দপুর মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ অক্টোবর) দুপুরের পর পড়া শেষে মাদ্রাসা থেকে খেলতে বের হয় ইজাজুর। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন ও স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে।

রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পান না তারা। শনিবার সকালে পরিবারের সদস্যরা স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় গ্রামের পাশ দিয়ে বয়ে চলা বছিরা নদীতে খোঁজাখুঁজি শুরু করলে সকাল আনুমানিক সাড়ে ১০টায় ব্রিজের পাশ থেকে শিশু ইজাজুরের মরদেহ উদ্ধার করা হয়।

আজমিরীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X