মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ভোটের পরিবেশ ফিরিয়ে আনবে বিএনপি : সেলিম ভূঁইয়া

চাঁদপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : কালবেলা
চাঁদপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : কালবেলা

কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, দীর্ঘ ১৭ বছর এ দেশের মানুষ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেনি। দেশের মানুষ যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সেই পরিবেশ বিএনপি সৃষ্টি করবে।

শনিবার (৪ অক্টোবর) সকালে চাঁদপুরের মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সেলিম বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের ভোটে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করবে। সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর ড্যাবের সভাপতি ও জেলা বিএনপির সদস্য প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, আমি যেহেতু স্বাস্থ্য সংস্কার কমিটির সঙ্গে যুক্ত আছি। যদি সুযোগ পাই এবং দল থেকে মনোনয়ন দেওয়া হয়, তবে নির্বাচিত হয়ে মতলবের স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ খাতে আমূল পরিবর্তন এনে মতলবকে একটি মডেল হিসেবে গড়ে তুলব।

তিনি বলেন, মতলব একটি শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠীর এলাকা। এখানে কোনো চাঁদাবাজ বা মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না। কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে, তাহলে সঙ্গে সঙ্গে প্রশাসন বা দলকে জানান। বিএনপি কখনোই চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে আপস করবে না।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. বশির আহাম্মদ খান, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট মফিজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইন্জিনিয়ার জাকির হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X