চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

কবরস্থান-মসজিদ রক্ষায় রেলকর্মীদের আলটিমেটাম

চট্টগ্রামের হালিশহর সিজিপিওয়াই এলাকায় রেলওয়ের কবরস্থান, মসজিদ, শতবর্ষী মাজার ও জলাশয় রক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ। ছবি : কালবেলা
চট্টগ্রামের হালিশহর সিজিপিওয়াই এলাকায় রেলওয়ের কবরস্থান, মসজিদ, শতবর্ষী মাজার ও জলাশয় রক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ। ছবি : কালবেলা

চট্টগ্রামের হালিশহর সিজিপিওয়াই এলাকায় রেলওয়ের কবরস্থান, মসজিদ, শতবর্ষী মাজার ও জলাশয় রক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসী।

সোমবার (০৬ অক্টোবর) বন্দর হালিশহর রেলওয়ে ট্রেনিং একাডেমির সামনে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে আন্দোলনকারীরা বৃহস্পতিবার (০৯ অক্টোবর) পর্যন্ত আলটিমেটাম দেন। তারা বলেন, দাবি মেনে কবরস্থান, মসজিদ ও মাজার সংরক্ষণের লিখিত আদেশ না দিলে রেলের পূর্বাঞ্চল অফিস ঘেরাও করা হবে। প্রয়োজনে সারা দেশের রেল অফিসে কর্মবিরতি ও কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।

বক্তারা অভিযোগ করেন, রেলওয়ের ২১ দশমিক ২৯ একর জমি বিতর্কিত একটি বেসরকারি প্রতিষ্ঠানের জন্য ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) নির্মাণের জন্য লিজ দেওয়া হয়েছে।

অথচ এই জমির মধ্যে রয়েছে ৩২ বছরের পুরোনো সিজিপিওয়াই কবরস্থান, যেখানে ৪৫০টির বেশি কবর, একটি মসজিদ, শতবর্ষী হজরত কুতুব বিল্লাহ শাহর (রহ.) মাজার এবং ৩টি জলাশয় রয়েছে। বিএস জরিপ অনুযায়ী, কবরস্থানের আয়তন প্রায় পাঁচ একর।

এদিকে দাবির প্রেক্ষিতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। কমিটির আহ্বায়ক হয়েছেন বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (চট্টগ্রাম)। সদস্য হিসেবে রয়েছেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা ও বিভাগীয় প্রকৌশলী-৩ (চট্টগ্রাম)। কমিটিকে অতি স্বল্প সময়ে সরেজমিনে পরিদর্শন করে মসজিদ ও কবরস্থানের সীমানা নির্ধারণের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X