মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১২:৪৩ এএম
অনলাইন সংস্করণ

সুন্দরবনে ভেসে গিয়ে বেঁচে ফিরলেন কুয়াকাটার পাঁচ জেলে

ঢেউয়ের তোড়ে ডুবে যাওয়ার উপক্রম ট্রলার। ছবি : সংগৃহীত
ঢেউয়ের তোড়ে ডুবে যাওয়ার উপক্রম ট্রলার। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর মহিপুর থানার ধূলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের পাঁচ জেলে গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়ার ৮ দিন পর বাড়ি ফিরেছেন সুরক্ষিত অবস্থায়।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় তারা বাড়ি ফেরেন বলে নিশ্চিত করেছেন নিখোঁজ জেলে মিলন বিশ্বাসের বড় ভাই মুস্তাকিন বিশ্বাস।

নিখোঁজ জেলে মিলন বিশ্বাস জানান, হঠাৎ বড় বড় ঢেউয়ের তোড়ে আমাদের ট্রলারটি স্রোতে ভেসে সুন্দরবন এলাকায় চলে যায়। ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় আমরা সেখানে নোঙর করে থাকি। দুর্গম এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে একটি তীরে গিয়ে ইঞ্জিন মেরামত করে গতকাল বাড়ি ফিরে আসি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর ভোরে ধূলাসার ইউনিয়নের নতুনপাড়া জেলে ঘাট থেকে লাল রঙের একটি ফাইবার নৌকা নিয়ে পাঁচ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। সর্বশেষ তাদের সঙ্গে যোগাযোগ হয় ১ অক্টোবর। এরপর থেকে তারা নিখোঁজ ছিলেন।

নিখোঁজদের মধ্যে ছিলেন— মিলন বিশ্বাস, সুমন হাওলাদার, বাবুল মাঝি, মনির সিকদার ও রুবেল হাওলাদার।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল কালবেলাকে বলেন, ২৮ সেপ্টেম্বর সমুদ্রে গিয়ে ঝড়ের কবলে পড়ে পাঁচ জেলে নিখোঁজ হন। পরে তাদের পরিবার মহিপুর থানায় জিডি করে। গতকাল তারা বাড়ি ফিরেছেন। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝড়ের তোড়ে তারা ভেসে সুন্দরবন এলাকায় চলে গিয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X