বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১০:৪৬ এএম
অনলাইন সংস্করণ

বরাদ্দের চাল ‘জোরপূর্বক’ নিয়ে গেল নারী ইউপি সদস্য

নারী ইউপি সদস্য শিরিন নাহার চামেলী। ছবি : সংগৃহীত
নারী ইউপি সদস্য শিরিন নাহার চামেলী। ছবি : সংগৃহীত

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীর কাছ থেকে চাউল হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সংরক্ষিত নারী ইউপি সদস্য শিরিন নাহার চামেলীর বিরুদ্ধে।

অভিযুক্ত নারী ইউপি সদস্য শিরিন নাহার চামেলী উপজেলার কালিকাপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কালিকাপুর ইউনিয়নের পুরাতন কালুখালী গ্রামের মো. আলমের স্ত্রী মোছা. ফাতেমা বেগমের নামে মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় নতুন ভিডব্লিউবি কার্ড ইস্যু হয়। গত ১০ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ থেকে জুলাই ও আগস্ট মাসের দুই বস্তা চাউল পাওয়ার পর স্থানীয় ইউপি সদস্য চামেলী তার কাছ থেকে এক বস্তা চাউল দাবি করেন। ফাতেমা বেগম চাল দিতে অস্বীকৃতি জানালে গত ২ অক্টোবর সন্ধ্যায় জোরপূর্বক তার বাড়ি থেকে এক বস্তা চাল নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

একই গ্রামের প্লাবন খানের স্ত্রী রোজিনা বেগম বলেন, ‘আমার নামে নতুন কার্ড হয়েছে। কিন্তু চামেলী মেম্বার এক বস্তা চাউল ও আমার কার্ড রেখে দিয়েছেন’। স্থানীয় ইউনুস শেখও অভিযোগ করেন, ‘কৃষি অধিদপ্তরের বরাদ্দকৃত গম বীজ এবং সারও ওই সদস্য রেখে দেন’।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ইউপি সদস্য শিরিন নাহার চামেলীর মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি কল কেটে দেন। পরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

কালিকাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আতাহার আলী বলেন, চামেলী মেম্বার চাল নেওয়ার কথা স্বীকার করেছেন। পরে আমি নিজ অর্থে চাল কিনে ভুক্তভোগীর বাড়িতে পৌঁছে দিতে বলেছি।

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহুয়া আফরোজ কালবেলাকে বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১০

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১১

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১২

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৫

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৭

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৮

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৯

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

২০
X